বুধবার, জুন ৩, ২০২৬
33.4 C
Dhaka

৪ জিবি র‍্যামের সিম্ফনি SYMTAB 80

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো ৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৪ জিবি র‍্যাম এবং ৬২৫০ এমএএইচ ব্যাটারি এর ট্যাবলেট SYMTAB 80।

সিম্ফনির নতুন এই ট্যাবটি উদ্বোধন করেন এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব জাকারিয়া শাহিদ এবং পিংক ক্রিয়েটিভ এর ম্যানেজিং ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ, এসময় সিম্ফনি মোবাইলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাবলেটটির অপারেটিং সিস্টেমে আছে এ্যান্ড্রোয়েড১২। ১৬:১০ এ্যাসপেক্ট রেশিও এর এই ট্যাবলেটটিতে আছে ৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে যার পিক্সেল ডেনসিটি ২৬৯। ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এর সাথে আছে ইউনিসক এর চিপসেট এবং এর সাথে ৪ জিবি র‍্যাম দিয়ে পাওয়া যাবে দারুন পারফরম্যান্স। জিপিউ হিসেবে আছে ৫৫০ মেগাহার্জ স্পীড। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মেমোরী কার্ড এর মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

নতুন এই SYMTAB 80 তে আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা ফিচার হিসেবে আছে এই আই, পোট্রেইট, ওয়াটারমার্ক, নাইট মোড, গুগল লেন্স, এনহান্স লো লাইট ফটো, স্লো মোশন, ফেস বিউটি, এইচডিআর, ফ্ল্যাশ লাইট, ডিসপ্লে ফ্ল্যাশ সহ অনেক ধরনের ফিচার।

৬২৫০ এমএএইচ এর ম্যাসিভ ব্যাটারি থাকার কারনে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোন চিন্তা করতে হবে না। এই ব্যাটারি দিয়ে মুভি দেখা যাবে টানা ১৪ ঘন্টা, গান শোনা যাবে টানা ৪০ ঘন্টা, ব্রাউজিং করা যাবে ৮ ঘন্টা এবং গেম খেলা যাবে টানা ৭ ঘন্টা। এছাড়াও নরমাল ইউজ এ দুই দিন অনায়াসেই পার করা যাবে। একটি মাইক্রো সিম ব্যাবহার করা যাবে ট্যাবটিতে।

সকল ধরনের প্রয়োজনীয় সেন্সর যেমন জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং জিপিএস –এজিপিএস রয়েছে নতুন এই ট্যাবটিতে।

স্পেশাল ফিচারগুলোর মধ্যে রয়েছে গেম মোড, রিস্টার্ট বাটন, বেডটাইম, ডু নট ডিস্টার্ব, ডার্ক থিম, স্ক্রীণ রেকোর্ডার, আই কম্ফোর্ট, কিডস স্পেস, ওয়াই টি কিডস, গুগল লেন্স, ডিজিটাল ওয়েলবিয়িং, প্যারেন্টাল কন্ট্রোল, স্মার্ট কন্ট্রোল এবং ওয়ান হ্যান্ড মোড।

শ্যাডো গ্রে এবং মিডনাইট ব্লু কালারে SYMTAB 80  আজকে থেকে সিম্ফনির সকল আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ১১ হাজার ৫০০ টাকায় (ভ্যাট ছাড়া)  সাথে থাকছে একটি ফ্রি গর্জিয়াস ফ্লিপ কাভার এবং ওটিজি এ্যাডাপ্টার।  

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি