বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
27 C
Dhaka

শুরু হলো কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০২২ উৎযাপন

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বের ১৬০টি দেশের মতো বাংলাদেশেও কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০২২’ উদযাপন করা হচ্ছে । দেশব্যাপী স্কুলে স্কুলে কম্পিউটার বিজ্ঞান শেখানোর গুরুত্বের প্রতি সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং কম্পিউটার বিজ্ঞান শিক্ষায় প্রবেশাধিকারকে আরো বেশি উন্নীত করার জন্যই এ আয়োজন করা হয়ে থাকে। এই উপলক্ষ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এ আয়োজনের মধ্যে রয়েছে তিনদিনব্যাপী স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা এবং বিডিওএসএন কোডরেস – কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উদযাপন প্রতিযোগিতা ২০২২।

আয়োজকেরা জানান, প্রতি বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্বব্যাপী পালিত হয় কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ বা Computer Science Education Week. আর পুরো সপ্তাহ জুড়ে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে কম্পিউটার প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে আয়োজন করা হয় ১ ঘন্টা ব্যাপী একটি অনুষ্ঠান আওয়ার অব কোড। ২০১৩ সাল থেকে দেশে আওয়ার অব কোড এর পাশাপাশি কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উৎযাপন করে আসছে বিডিওএসএন।এ বছরে তিনদিনব্যাপী স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালার জন্য https://forms.gle/mRdgSeMVAVdMEhNo7 লিঙ্কে গিয়ে ৭ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা বিনামুল্যে নিবন্ধন করতে পারবে। এর পাশাপাশি বিডিওএসএন কোডরেস – কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উদযাপন প্রতিযোগিতা ২০২২ এর জন্য  https://forms.gle/Pu6wmcb3U5gGs7K4A লিঙ্কে গিয়ে ৭ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও বিনামুল্যে নিবন্ধন করতে পারবে।

আগামী ৮,৯ ও ১০ ডিসেম্বর তারিখে তিনদিনব্যাপী স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত হবে । প্রতিদিন বিকেল ৩.০০টা থেকে ৫.০০টা পর্যন্ত দুই ঘণ্টা ব্যাপী এ কর্মশালা করানো হবে। এর পাশাপাশি বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেস এর জন্মদিন উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর তারিখে সন্ধ্যা ৭.০০টা থেকে রাত ১১.০০ টা পর্যন্ত চারঘন্টাব্যাপী বিডিওএসএন কোডরেস – কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উদযাপন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হবে। এই দুই আয়োজনের নিবন্ধন করতে কোন নিবন্ধন ফি এর প্রয়োজন নাই। অনলাইন প্লাটফর্মেই এ আয়োজনগুলো অনুষ্ঠিত হবে।

এবছর যৌথভাবে এই সপ্তাহ উৎযাপন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার,কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি),বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব), ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড – বাংলাদেশ এবং স্ক্র্যাচ বাংলাদেশ।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি