শনিবার, জুলাই ১৮, ২০২৬
26.4 C
Dhaka

রিয়েলমির ফোন কিনলেই বছরজুড়ে ২০জিবি ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্কঃ তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলালিংক-এর সাথে যৌথভাবে নিয়ে এসেছে দারুণ অফার। বাজারে নতুন আসা রিয়েলমি সি৩৩ কিনলেই গ্রাহকেরা বছরজুড়ে পাবেন ২০জিবি ইন্টারনেট ডেটাপ্যাক।

দেশজুড়ে রিয়েলমি’র যেকোন আউটলেট থেকে কিংবা অনলাইন থেকে বাংলালিংক ব্যবহারকারীরা রিয়েলমি সি৩৩ কিনলে বিনামূল্যে এক বছরের জন্য ২০জিবি দ্রুততম ফোরজি ইন্টারনেট উপভোগ করতে পারবেন। প্রথম মাসে গ্রাহকেরা ৯জিবি ইন্টারনেট (৮জিবি টফি স্ট্রিমিং) পাবেন। দ্বিতীয় মাস থেকে এক বছর পর্যন্ত গ্রাহকেরা প্রতি মাসে ১জিবি করে মোট ১১জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন (সাত দিনের মেয়াদ)। প্রথম মাসের জন্য প্যাকেজটি পেতে, ব্যবহারকারীদের রিয়েলমি সি৩৩ কিনে বাংলালিংক সিমটি ফোনে প্রবেশের পর *৫০০০*৫২১# ডায়াল করতে হবে। পরবর্তী মাসগুলোতে *৫০০০*৫২৩# ডায়াল করলেই গ্রাহকেরা পেয়ে যাবেন ফ্রি ইন্টারনেট। এছাড়া, ব্যবহারকারীরা *১২১*৭১৯৮# ডায়াল করলে মাত্র ১৯৮ টাকায় ৩০ দিনের মেয়াদ সহ ১০জিবি ইন্টারনেট ও ১৫০ মিনিটের বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

এই ফোনের বাউন্ডলেস সি ডিজাইন তরুণদের ফ্যাশন স্টেটমেন্টে নতুন মাত্রা যোগ করেছে। ৮.৩ মিলিমিটারের স্লিম বডি ও রাইট-অ্যাঙ্গেল বেজেলসহ এই ফোনটি তরুণদের স্টাইলকে করে তুলবে আরো প্রাণবন্ত। ফোনটি ব্যবহারের সময় পাওয়া যাবে আরামদায়ক ও প্রিমিয়াম অনুভূতি। এই ফোনের ব্যাক কভার দেখতে ঠিক নীল সমুদ্রের মত, যার ফলে ব্যবহারকারীরা পাবেন অন্যরকম এক অনুভূতি। মাইক্রন-লেভেল প্রসেসিং ও লিথোগ্রাফির সাহায্যে তৈরি করা এই ডিজাইনের অন্যতম দিক এর ডাইন্যামিক ভিজ্যুয়াল লাইট এফেক্ট, যার ফলে ফোনটি বিভিন্ন আঙ্গেল থেকে দেখতে বেশ দৃষ্টিনন্দন লাগে। ফটোপ্রেমীদের জন্য এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেলের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি সম্বলিত ক্যামেরা, যার সাহায্যে যেকোন আলোতে খুব সহজেই তোলা যাবে প্রাণবন্ত ছবি। এছাড়া, সুবিশাল ৫,০০০এমএএইচ ব্যাটারির সাহায্যে দিনভর চার্জ শেষ হয়ে যাওয়ার চিন্তা ছাড়াই ফোনটি ব্যবহার করা যাবে।

রিয়েলমি সি৩৩ অ্যাকুয়া ব্লু ও নাইট সি এই দুটি কালারে পাওয়া যাচ্ছে, সাথে আছে দু’টি ভ্যারিয়েন্ট। ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ মাত্র ১২,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মাত্র ১৪,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাচ্ছে। কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিকঃ

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি