মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
31.9 C
Dhaka

শুরু হচ্ছে দেশীয় ই-কমার্স উৎসব “১০-১০”

টেকভিশন২৪ ডেস্ক: রবিবার ১০ই অক্টোবর থেকে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব “১০-১০” শুরু হতে যাচ্ছে I প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠিত দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে ২০ দিন ব্যাপী এই উৎসবেI প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন ও নিরাপদ সেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের টেন টেন উৎসবের ঘোষণা দিয়েছে। এবারের “১০-১০” এর স্লোগান “জেনে, শুনে, বুঝে – শপিং করুন অনলাইনে” I

ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে এই বছরের “১০-১০” আয়োজন গ্রাহক সচতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে I প্রতিষ্ঠানসমূহ গ্রাহকদের জন্য যুক্তিসঙ্গত বিভিন্ন অফার ঘোষণা করবে। আগামী ২০ দিন গ্রাহকেরা বিকাশের মাধ্যমে ক্যাশব্যাক ও ডেলিভারী চার্জ ফ্রি সহ বিভিন্ন সুবিধা পাবেন। এছাড়া প্রতিষ্ঠানগুলো নিরাপদ ই-কমার্সের প্রসারের লক্ষ্যে ই-কমার্স সংক্রান্ত বিভিন্ন ইতিবাচক প্রচারণরায় অংশ নেবে বলে জানিয়েছে।

উৎসবের সাথে জড়িত সবগুলো প্রতিষ্ঠান দেশীয় মালিকানা, ই-ক্যাবের সদস্যভূক্ত ও নিরাপদ পণ্য সেবা দিয়ে থাকে তাই টেন টেন উৎসবের প্রতি সমর্থন জানিয়েছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এই উৎসবে সে সকল ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে যারা সুনামের সাথে বেশ কয়েক বছর সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যাদের ব্যাপারে কোনো ধরণের বিতর্ক নেইI চালডাল, রকমারি, আজকের ডিল, ডায়াবেটিস স্টোর, পিকাবু, , বাংলা শপার, দ্যা মল বিডি, সেবা এক্সওয়াইজেড, পাঠাও ফুডস, প্রথমা, গেজেট এন্ড গিয়ার, একশপ, যাচাই, আইফেরী, প্রোটিন মার্কেট, বেবি কেয়ার, আদি, , স্টারটেক সহ ২০টি ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি অংশ নিচ্ছে I

আয়োজক পার্টনার হিসাবে আছে ইকমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ ( ই-ক্যাব )। মোবাইল ফাইন্যান্স কোম্পানি বিকাশ পেমেন্ট পার্টনার হিসাবে থাকছে এই আয়োজনে I ডেলিভারি পার্টনার হিসাবে আছে ডেলিভারি টাইগারI

২০ দিন ব্যাপী এই আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দিচ্ছে সারাদেশে ফ্রি ডেলিভারি I বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক I

এই আয়োজনের বিস্তারিত জানা যাবে www.TenTen.com.bd এই ওয়েবসাইট 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি