বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
27 C
Dhaka

শিশুদের বাংলাসহ ৮টি ভাষায় পড়া শেখাবে গুগল

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্কঃ ২০১৯ সালে মার্কিন টেক জায়ান্ট গুগল বাচ্চাদের পড়াশোনা শেখাতে ‘রিড অ্যালং’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মোচন করে। অল্প সময়ের মধ্যে তিন কোটিরও বেশি শিশু অ্যাপটি ব্যবহার করেছে।  অ্যাপটির জনপ্রিয়তা ধরে রাখতে গুগল এর ব্রাউজার সংস্করণ চালু করেছে।

বর্তমানে ওয়েবসাইটিতে সমর্থন করে এমন ব্রাউজারগুলো হলো- ক্রোম, ফায়ারফক্স ও এজ। তবে খুবই দ্রুত সাফারিসহ অন্যান্য ব্রাউজারও সমর্থন করবে। ওয়েবসাইটিতে শত শত ইলাস্ট্রেটেড স্টোরি রয়েছে, যেগুলো মিলবে  ইংরেজি, হিন্দি, গুজরাটি, বাংলা, তেলুগু, মারাঠি, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায়।

রিড অ্যালংয়ের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ‘দিয়া’ বাচ্চাদের জোরে জোরে পড়তে উৎসাহিত করে এবং ভুল হলে সঠিক উচ্চারণটি জানিয়ে দেবে। বাচ্চারা দক্ষতা অর্জন করে লক্ষ্য পূরণ করতে পারলে ডিজিটাল পুরস্কার দেওয়া হবে।

ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান ইউএসপি স্টুডিও এবং চুচু টিভির কনটেন্ট নিজস্ব প্ল্যাটফর্মে বাচ্চাদের উপযোগী করে তোলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান কুটুকির বর্ণমালা বিষয়ক বইও এনেছে গুগলের এই অ্যাপ।

তবে গুগল বাচ্চাদের পড়াশোনা শেখার জন্য  এ উদ্যাোগকে পরিপূর্ণ মনে করছে না। গুগল বলছে, এটি বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্যে করবে এবং যেসব বাবা-মা সন্তানদের সময় দিতে পারেন না তাদের উপকারে আসবে।

গুগলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা। তারা মনে করেছেন, বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করবে এটি। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি