মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30 C
Dhaka

‘রিং আইডি’র বিরুদ্ধে অপপ্রচার

যুগের সঙ্গে তাল মিলিয়ে এক দুর্বার ও অপ্রতিরোধ্য গতীতে এগিয়ে চলেছে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা। পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসার ধরন যেমন বদলাচ্ছে, তেমনি গতি পাচ্ছে আর্থিক লেনদেনও।

তবে, উন্নয়নের এই আগ্রযাত্রা ব্যাহত করতে সক্রিয় হয়ে উঠেছে একটি বিশেষ গোষ্ঠী। যারা বাংলাদেশের এই এগিয়ে যাওয়াকে কোনভাবেই মেনে নিতে পারছেনা। দেশের ই-কমার্স খাতের অস্থিরতার এই সময়ে ঘোলা পানিতে মাছ শিকারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তাদের আক্রমন থেকে বাদ পড়ছে না কেউই।

সাম্প্রতিক সময়ে সেই আক্রোশের খড়গ নেমে এসেছে দেশের প্রথম সামাজিক ব্যবসায়ীক যোগাযোগ মাধ্যম ”রিং আইডি” এর ওপরও। বিভিন্ন চটকদার শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে অর্ধযুগেরও বেশী সময় থেকে সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসা দেশের প্রথম সামাজিক ব্যবসায়ীক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

প্রতিষ্ঠানটিকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই শিরোনামে একই তথ্য দিয়ে অসত্য তথ্য প্রচার করে যাচ্ছে।মনগড়া ব্রান্ড প্রোমোটার সংখ্যা ও প্রদেয় অর্থের গুনিতক ইচ্ছামতো প্রচার করছে যা মোটেও বাস্তব সম্মত নয়।

উক্ত রিপোর্টে উল্লেখিত অভিযোগকারীর বরাত দিয়ে দাবি করা হয় রিং আইডি তার কাছ থেকে টাকা নিয়ে বিপরীতে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি। এই অভিযোগের সত্যতা খুঁজতে গিয়ে রিং আইডি ও উক্ত অভিযোগকারীর সাথে যোগাযোগ করলে জানা যায় বস্তুত রিং আইডি সেই গ্রাহকের কাছ থেকে কোন সেবা মূল্য বুঝে পায়নি এবং অভিযোগকারী জানায় মূলত পেমেন্ট সেটেলমেন্টকারী প্রতিষ্ঠানের কারিগরি ত্রুটির জন্য পেমেন্টটি মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানের সিস্টেমে আটকে আছে। যা সমাধানের জন্য তারা ১০ দিন সময় চেয়েছে।

অভিযোগকারী আরো জানায় এই বিষয়ে তিনি রিং আইডিকে অভিযুক্ত করে কোন অভিযোগ কোথাও করেননি আর রিং আইডি নিয়ে তার কোন অভিযোগও নেই। তার বরাত দিয়ে যে সংবাদ গণমাধ্যমে প্রচার হচ্ছে তার আদতে কোন সত্যতা নেই।

রিং আইডি কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানান, এগিয়ে যাওয়ার পথে এমন হাজারও বাধা আসবে, বাধা দেখে থেমে গেলে তো এই দেশটাই স্বাধীন হতো না। তবে বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং শিগগিরই যথার্থ আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রিং আইডি বাংলাদেশে তৈরি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যা সামাজিক ব্যবসায়িক মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এর প্রযুক্তিগত গবেষণা ও বিভিন্ন ফিচার নিয়ে ২০০৮ সাল থেকে এর উদ্যোক্তাগণ কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে ২০১৪ সালে ম্যাসেজিং, ভয়েস কল, ভিডিও কল ও নিউজফিড (টাইমলাইন) নিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে যাত্রার শুরু করে রিং আইডি। প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি