শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
32.7 C
Dhaka

বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করবে গ্লোব গ্রুপ

টেকভিশন২৪ ডেস্ক : কর্মীদের বেতন-ভাতা বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে গ্লোব গ্রুপ। প্রাথমিক পর্যায়ে গ্লোব গ্রুপের দুটি প্রতিষ্ঠান- গ্লোব এডিবল অয়েল এবং গ্লোব এএসটি বেভারেজে-এর কর্মীরা সরাসরি বেতন-ভাতা পাবেন তাদের বিকাশ অ্যাকাউন্টে। পর্যায়ক্রমে গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীরাও এ সেবার আওতায় আসবেন।

সম্প্রতি গ্লোব গ্রুপের প্রধান কার্যালয়ে বিকাশের সাথে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গ্লোব গ্রুপের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, গ্রুপ ডিরেক্টর সামির আল রশিদ, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৯৮৬ সালে ফার্মাসিউটিক্যাল দিয়ে ব্যবসা শুরু করা গ্লোব গ্রুপের বর্তমানে ৮টি অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে। প্রায় ৭ হাজার কর্মী এখানে কর্মরত আছেন।

বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করে কর্মীদের সরাসরি বেতন-ভাতা দেওয়া বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে দেশের প্রায় আট শতাধিক গার্মেন্টসসহ সহস্রাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

বিকাশে বেতন দেয়ার সেবা গ্রহণ করায় বেতন-ভাতা বিতরণে ক্যাশ টাকার ঝামেলা যেমন দূর হয়েছে, তেমনি কর্মীদের বেতন ব্যবস্থাপনা সহজ ও সাশ্রয়ী হয়েছে। শুধু বিকাশে বেতন পাওয়াই নয়, কর্মীরা এখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা এবং বিভিন্ন দোকানে পেমেন্ট করাসহ নানান সেবা নিতে পারছেন। প্রয়োজনে দেশজুড়ে বিস্তৃত ৩ লাখ এজেন্ট পয়েন্ট এবং ১৩টি ব্যাংক এর ১৫০০ এর অধিক এ টি এম বুথ থেকে ক্যাশ আউটও করতে পারছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি