শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
32.7 C
Dhaka

অনলাইন প্লাটফর্ম অরিজিনালস্টোরবিডি.কম চালু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্বনামধন্য আইটি পণ্য আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অরিজিনাল স্টোর লিমিটেড ‘আগে পণ্য তারপর টাকা’ স্লোগানে চালু করলো অরিজিনাল স্টোর বিডি ডট কম নামের একটি অনলাইন প্লাটফর্ম।

গতকাল দেশের সর্ববৃহৎ আইটি মার্কেট কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্লান সেন্টার) এ আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারি দীর্ঘায়িত হওয়ায় ভোক্তাদের জীবন যাত্রা ও স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হয়েছে এবং আইটি পণ্য কেনার ক্ষেত্রে তারা অনলাইন মার্কেটের উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ রিটেইল আইটি পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান অরিজিনাল স্টোর লিমিটেড তাদের নিজস্ব অনলাইন শপিং চ্যানেলের মাধ্যমে ভোক্তাদেরকে পণ্য কেনার সুযোগ করে দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আইটি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা, বিসিএস-সভাপতি ও সহ-সভাপতি সহ কার্যনির্বাহী কমিটির সদস্য, এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) এর সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য, মতিঝিল কম্পিউটার সমিতি (এমসিএস) এর সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অরিজিনাল স্টোর লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আবুল কালাম আজাদ বলেন, দেশের অনেক ই-কমার্সের ভিড়ে মানসম্মত সার্ভিস নিয়ে ঝামেলা পড়তে হয় গ্রাহকদের। তাই উন্নত সেবার লক্ষ্য নিয়ে সঠিক দামে, ভালো ব্রান্ডের সব অরিজিনাল পন্য সঠিক সময়ে গ্রাহকের কাছে পোঁছে দিয়ে সবার মুখে হাসি ফোটাতে চায় প্রতিষ্ঠানটি।

গেমিং পিসি, গেমিং প্রোডাক্ট, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, রাউটার, প্রিন্টারসহ সকল প্রকার কম্পিউটার এক্সেসরিজের অরিজিনাল পণ্যই কিনতে পারবেন গ্রাহকরা ঘরে বসে নামমাত্র ডেলিভারি চার্জ দিয়ে।

যাত্রা উপলক্ষে বেশ কিছু অফার ও ডিসকাউন্ট মিলবে অরিজিনাল স্টোরে। কমপক্ষে ১০০ টাকার পণ্য কিনে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে যেকোন ভাগ্যবান ক্রেতা পাবেন ৩২ ইঞ্চির একটি স্মার্ট টিভি, এয়ার টিকেটসহ অসংখ্য পুরস্কার। এই অফার চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি