বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
27.1 C
Dhaka

রবি’র “দি রেড ওয়েভ-চিয়ার্স ফর বিডি ক্রিকেট টিম”উৎসব উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ ক্রিকেট উদযাপনের অংশ হতে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য দৃঢ় সমর্থন প্রদর্শন করে “দি রেড ওয়েভ-চিয়ার্স ফর বিডি ক্রিকেট টিম”উদযাপন করলো রবি। টাইগারদের বিজয়ী চেতনাকে ভক্তদের মাঝে সঞ্চারিত করতে ‘জানি বাংলাদেশ, পারবে তুমিও’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

‘দি রেড ওয়েভ-চিয়ার্স ফর বিডি ক্রিকেট টিম’ উদযাপনে বৃহস্পতিবার গুলশান-১ রবি কর্পোরেট অফিস থেকে শুরু করে গুলশান-২ অভিমুখে রাস্তার উভয় পাশে সজ্জিত করা হয়। সাধারণ মানুষের পাশাপাশি রবি কর্মীদের অংশগ্রহণে উদযাপনের অংশ হিসেবে গুলশান এভিনিউয়ের মোট আটটি স্পটে এ আয়োজন করে রবি। চট্টগ্রামের সিআরবি-তেও সাধারণ মানুষ এবং রবি কর্মীদের অংশগ্রহণে একই রকম আয়োজন করা হয়।

এ সব স্পটে দিনব্যাপী প্রাণবন্ত ফ্ল্যাশ মব উপভোগের পাশাপাশি পথচারীরা ক্রিকেট হিরোদের জন্য গ্রাফিতিতে শুভেচ্ছা বাণী লিখেন। ক্রিকেট অনুরাগীদের আন্তরিক শুভেচ্ছায় সজ্জিত এই চমৎকার ওয়াল গ্রাফিতি বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে পুরো সপ্তাহের জন্য প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানে রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, প্রধান কার্যালয়ের সব বিভাগের কর্মী এবং বিভাগীয় প্রধানরা একসাথে যোগ দিয়ে প্রিয় ক্রিকেট দলের জন্য  সম্মিলিভাবে উৎসাহ এবং দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

রবি আজিয়াটা লিমিটেডের সিইও রাজীব শেঠি বলেন, “এই উদযাপন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে সমর্থন করার জন্য আমাদের অটল অঙ্গীকারকে নির্দেশ করে। এটি বাংলাদেশের জনগণের ঐক্য ও চেতনার প্রমাণ। ক্রিকেট বিশ্বকাপ যাত্রায় আমাদের ক্রিকেট হিরোদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত।”

রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “বাংলাদেশে ক্রিকেট শুধু একটি খেলার চেয়েও বেশি কিছু; এটি একটি আবেগ যা আমাদের সকলকে একত্রিত করে। আমাদের দলকে প্রতিটি পদক্ষেপে উৎসাহ দিতে ‘বিশ্বকাপ রেড সেলিব্রেশন’ আয়োজন করা হয়েছে।”

গত ১ অক্টোবর বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য ব্যান্ড অর্থহীনের মাধ্যমে বিশ্বকাপের থিম সং “জানি বাংলাদেশ পারবে তুমিও” প্রকাশ করে রবি। দারুণ জনপ্রিয়তা পাওয়া গানটি গুনগুন টিউন হিসেবে মোবাইলে সেট করতে হলে গ্রাহকদের *২৮৪৬৬*৮০৭# কোড ডায়াল করতে হবে।

মাই রবি অ্যাপ দেশের শীর্ষস্থানীয় স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্ম, র‌্যাবিটহোলের সাথে অংশীদারত্বে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলি লাইভ-স্ট্রিম করবে। ক্রিকেট অনুরাগীরা সাবস্ক্রিপশনের ভিত্তিতে মাই রবি অ্যাপের মাধ্যমে পরিষেবাটি পেতে পারেন।

ক্রিকেটের সাথে রবির সম্পৃক্ততা অনেক আগে থেকেই। কোম্পানিটি বেশ কয়েক বছর ধরে (২০১৫-২০১৭) জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল। এছাড়া রবি’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফাস্ট বোলার হান্ট প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ফাস্ট বোলার এবাদত হোসেন চৌধুরী উঠে এসেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি