বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
32.2 C
Dhaka

মন্ত্রী মোস্তাফা জব্বার ও ‘নগদ’ এমডির দুটি বইয়ের মোড়ক উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক:  মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারকে নিয়ে রচিত ‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ ও ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক রচিত ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ শীর্ষক গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন হয়েছে।

আজ বৃহস্পতিবার গ্রন্থ দুটির প্রকাশনা উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং বিশিষ্ট আবৃত্তিকার রুপা চক্রবর্তী। ‘নগদ’-এর পাবলিক কমিউনিকেশন্স প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বারকে নিয়ে ‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ শীর্ষক গ্রন্থটি লিখেছেন স্বনামধন্য লেখক দেবব্রত মুখোপাধ্যায়। মোস্তাফা জব্বার-এর কর্মময় জীবনসহ ডিজিটাল বাংলাদেশ নিয়ে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা এবং অবদানের কথা উঠে এসেছে গ্রন্থটিতে। বইটি প্রকাশ করেছেন প্রকৌশলী মেহেদী হাসান।  

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলা ভাষা ও রীতি হারিয়ে যাবে বলে অনেকে ধারণা করছে। আমি তা মনে করি না। বাংলা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মুখের ভাষা। আগামী দশ বছরের মধ্যে বাংলা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা হবে।’   

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের “অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব” শীর্ষক গ্রন্থটি নিয়ে এসেছে আবিষ্কার প্রকাশনী। গ্রন্থটিতে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে এ পর্যন্ত উল্লেখযোগ্য উদ্ভাবনগুলো আলোকপাত করা হয়েছে।

তানভীর এ মিশুক নিয়মিত দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল বিপ্লবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কলাম বা মতামত লিখে থাকেন। তাঁর সেসব গুরুত্বপূর্ণ মতামতের সংকলন হিসেবে প্রকাশিত হলো ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ গ্রন্থটি।

প্রকাশিত বই নিয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘যাত্রার শুরু থেকেই ডিজিটাল সেবাকে সার্বজনীন করার মাধ্যমে দেশের সব মানুষের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখতে সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা। এই বইয়ের মাধ্যমে আমি একটি বিষয় সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সেটি হলো ডিজিটাল বিপ্লবের পর এখন আমাদের সময় এসেছে এর সুফল সবার ঘরে পৌঁছে দেওয়ার। আমি আশা করব বই অনুরাগী সচেতন পাঠকেরা বইটি পড়ে তাদের মূল্যবান মতামত দেবেন এবং সামনের দিনে আরও ভালো কিছু লেখার জন্য উৎসাহ দেবেন।’

‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ বইটি একুশে বইমেলার ১৭ নম্বর স্টলে বাংলাপ্রকাশ প্যাভিলিয়নে পাওয়া যাবে। ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ বইটি অমর একুশে বইমেলা ২০২২-এর ৪৩৯, ৪৪০ এবং ৪৪১ নং স্টলে পাওয়া যাবে। এ ছাড়া দেশের অন্যতম অনলাইনভিত্তিক বই কেনাকাটার প্ল্যাটফর্ম রকমারি থেকেও সহজেই ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন পাঠকেরা। পাশাপাশি রকমারি থেকে ‘নগদ’-এর গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে বইপ্রেমীরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি