সোমবার, জুলাই ২৭, ২০২৬
31.9 C
Dhaka

ভিভোর সাথে তাহসানের নতুন যাত্রা

টেকভিশন২৪ ডেস্ক: ভিভোর রঙিন যাত্রায় যুক্ত হয়েছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় এই তারকা। দেশে যাত্রা শুরুর অপেক্ষায় থাকা ভিভোর ভি সিরিজের পরবর্তী স্মার্টফোন তুলে ধরবেন তাহসান খান।

ভিভোর ভেরিফাইড ফেইসবুক পেইজের এক পোস্টে এমন বিষয় সামনে আসে তাহসান ভক্তদের মাঝে। নতুন এই যাত্রায় ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন জনপ্রিয় এই তারকা।   

সঙ্গীত ও ‍সুর দিয়ে বিনোদন জগতে দারুণভাবে যাত্রা শুরু করেন তাহসান খান। ‘প্রেমাতাল’ , ‘আলো’, ‘প্রেম তুমি’ সহ বিভিন্ন গানে মুগ্ধ করে রেখেছেন গানপ্রেমীদের। তাঁর গড়া এক সময়ের জনপ্রিয় ব্র্যান্ড ‘ব্ল্যাক’ দারুণ সব গান উপহার দিয়েছে। পরে অভিনয় জগতেও নাম লিখিয়েছেন তাহসান। ‘কাছের মানুষ’ ধারাবাহিকে দারুণ অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এরপর অসংখ্য নাটকে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। ‘অফবিট’, ‘মধুরেণ সমাপয়েৎ’, ‘এলিয়েন ও রুম্পার গল্প’, ‘এংরি বার্ড’সহ একাধিক নাটকে তাহসানের অভিনয় ছিল অসাধারণ। ২০১৯ সালে ‘যদি একদিন’ এর মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তাহসান। তাঁর বিপরীতে অভিনয় করেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শুধু তাই নয়, তাহসান জনপ্রিয়তা পেয়েছেন লেখালেখির জগতেও। ২০২১ সালে বইমেলায় প্রকাশ হয়েছে তাঁর প্রথম বই ‘অনুভূতির অভিধান।’ বইটি বেশ সাড়া ফেলেছিল। সংগীত চর্চা, অভিনয়ের পাশাপাশি তাহসান উচ্চ শিক্ষা নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। পরে দেশে ফিরে একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। শিখছেন এখনও, যুক্ত হয়েছেন সংগীত ও অভিনয়সম্পর্কিত পড়াশোনায়। নিজেকে ছাড়িয়ে নতুনত্বের খোঁজে আছেন এই শিল্পী।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি