সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

আলতামিশ নাবিলের ‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা’ গ্রন্থ

টেকভিশন২৪ ডেস্ক : অনলাইনে কন্টেন্ট লেখনীর কলাকৌশল নিয়ে বইমেলায় প্রকাশিত হয়েছে একটি গ্রন্থ যার নাম ‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা। বইটি লিখেছেন মুহাম্মাদ আলতামিশ নাবিল। ঢাকা অমর একুশে বইমেলা ২০২৪-এ বইটি প্রকাশিত হয়েছে ‘অদম্য প্রকাশ’ থেকে।
বইটি প্রসঙ্গে আলতামিশ নাবিল বলেন, “আমরা শুনে থাকি কন্টেন্ট ইজ দ্য কিং, কিন্তু কেন এই কন্টেন্টকে কিং বলা হয়, তাঁর কারন রয়েছে এই বইয়ে। বইটিতে যেমনভাবে আলোচনা করা হয়েছে অনলাইন বনাম অফলাইন মাধ্যমে লেখার পার্থক্য, আপনার পাঠক টোটকা, সাব এডিটিং, প্রুফরিডিং, ওয়েবসাইট-বিজ্ঞাপন-ইমেইল-কপিরাইটিং ইত্যাদি মাধ্যমের জন্য কন্টেন্ট লেখার ট্রিকস; ঠিক তেমনভাবেই আলোচনা করা হয়েছে এসইও, সাংবাদিকতা, নিজের ব্লগে লেখালেখি, সাংবাদিকতা, লেখকের পার্সোনাল ব্রান্ডিং সহ নানাবিধ সহজপাঠ্য।
এছাড়াও কৃত্তিম বুদ্ধিমত্তার ঘাড়ে চড়ে কিভাবে দূর্দান্ত কন্টেন্ট লিখতে বা তৈরি করতে হয় তার হ্যাকস ও উল্লেখিত আছে বইটিতে। সর্বোপরি কন্টেন্ট নামক এই কিং বা রাজাকে জব্দ করে নিজেই মহারাজা বনে যাওয়ার টোটকা রয়েছে বইটিতে।”

আলতামিশ নাবিল নিয়মিত লেখালেখি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ডিজিটাল সার্ভিস বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছেন মিয়াকি নামের একটি বহুজাতিক কোম্পানিতে। এছাড়া তিনি স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এবং রোটারি ইন্টারন্যাশনালের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠা করেছেন বি. পজিটিভ ফাউন্ডেশন নামে একটি সামাজিক উদ্যোগও। এছাড়াও বিগত বেশ কয়েক বছর যাবত তিনি পার্সোনাল ব্র্যান্ডিং, লিডারশিপ, কন্টেন্ট রাইটিং, অ্যাপ মনিটাইজেশন সহ আরও কিছু বিষয়ে একজন সুদক্ষ প্রশিক্ষক হিসাবে বিশ্বব্যাপী অগণিত তরুণদের দক্ষতাবৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।

লেখক হিসেবে ইতিমধ্যেই তার বেশ কয়েকটি বই বাংলাদেশ ও ভারতে প্রকাশিত হয়েছে। এটি তাঁর প্রকাশিত ষষ্ঠ বই। এর আগে তিনি প্রকাশ করেছেন চলচ্চিত্রের উপর পাঁচটি একক গবেষণাগ্রন্থ।‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা’ বইটির প্রচ্ছদ করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। বইমেলায় অদম্য প্রকাশ (সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নম্বর ৩৯) বইটি পাওয়া যাচ্ছে।

এ ছাড়া এটি কেনা যাবে বইয়ের জনপ্রিয় ই-কমার্স সাইট রকমারি ডট কমসহ প্রকাশনা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া পেজ থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি