সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
24 C
Dhaka

ভিভোর ঈদ ‘ডাবল ধামাকা’ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: ঈদ-উল- আযহা উপলক্ষ্যে ‘ডাবল ধামাকা’আকর্ষণীয় ঈদ অফার ঘোষণা করেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভো অথরাইজড স্টোর অথবা ভিভো অফিসিয়াল ই- স্টোরে হ্যান্ডসেট কিনে জিতে নিতে পারেন মোটর সাইকেল, নগদ এক লাখ টাকাসহ আরো অনেক আকর্ষণীয় উপহার।

ভিভো’র ঈদ ঘোষণা অনুযায়ী ওয়াই০১, ওয়াই১এস,ওয়াই১৫এস,ওয়াই ২১,ওয়াই২১টি, ওয়াই৩৩এস,ভি২৩,ভি২৩ই,এক্স৭০প্রো ও এক্স৮০ মডেলের যে কোন একটি হ্যান্ডসেট কিনলেই থাকছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন নগদ এক লাখ টাকা, তৃতীয় বিজয়ী পাবেন নগদ ১০ হাজার টাকা। একইসাথে চতুর্থ বিজয়ী পাবেন নগদ ৫০০ টাকা, পঞ্চম পুরস্কার বিজয়ী পাবেন ১০০ জিবি ফ্রি ইন্টারনেট।

অন্যদিকে নিশ্চিত উপহার হিসেবে রয়েছে এক্স৮০ ফাইভজির সাথে একটি প্রিমিয়াম স্পিকার, ভি২৩ ফাইভজির  সাথে একটি  ব্লু টুথ স্পিকার , ভি২৩ই এর সাথে একটি ওয়ারলেস হেডফোন,  ভিভো ওয়াই৩৩ এস ও ওয়াই২১টির সাথে একটি ব্যাকপ্যাক।   এছাড়া রয়েছে ওয়াই২১ এর জন্য এক্সক্লুসিভ  গিফট।

এ অফারটি সম্পর্কে  ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর,শ্যারন বলেন ‘‘উৎসব সবসময়ই আমাদের সংস্কৃতির বড় একটি অংশ । বিশেষ করে ঈদ। ঈদে মানুষ কেনাকাটা করতে পছন্দ করে। ভিভো তার গ্রাহকদেরকে সন্তুষ্টির লক্ষ্যে এই ঈদে বিভিন্ন আকর্ষণীয় উপহার ঘোষণা করেছে। বছরের পর বছর ধরে ভিভো এদেশের মানুষের কাছে যে ভালবাসা পেয়েছে, এবারের ঈদ অফার তা ফিরিয়ে দেওয়ার জন্য একটি সেরা উপলক্ষ্য”।

ভিভোর ডাবল ধামাকা অফারে থাকছে নির্দিষ্ট মডেলের একটি স্মার্টফোন কিনলে উপহারের নিশ্চয়তা এবং একই সাথে মোটরসাইকেল,নগদ টাকা সহ আকর্ষণীয় পুরস্কার জেতার অপার সম্ভাবনা। আগামী ৯ জুলাই পর্যন্ত ভিভো’র ডাবল ধামাকা অফারটি চলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি