শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
31 C
Dhaka

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ শুরু – স্পন্সর আইপিডিসি

টেকভিশন২৪ ডেস্ক: বেসিসের উদ্যোগে চতুর্থ বারের মতো  শুরু হতে যাচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০। আজ ১১ জানুয়ারি ২০২১ তারিখে অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ এর সহ-আহ্বায়ক জনাব রাশেদ কামাল বলেন, এ বছর বেসিস  ন্যাশানাল আইসিটি অ্যাওর্য়াডস ২০২০ প্রথম বছরের তুলনায় প্রায় দশগুণ বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর প্রায় ৩৫ টি ক্যাটাগরিতে ১০৫টি অ্যাওর্য়াড দেওয়া হবে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা।

বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান প্রযুক্তি ব্যবহার করে এ বছরের বিচার প্রক্রিয়া বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ কে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্যও অনুরোধ জানান।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরষ্কার প্রদান করি। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো আমাদের তথ্যপ্রযুক্তি খাতের বিস্তৃত সম্ভাবনাগুলোই তুলে ধরছে। মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গণে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে।

ইতিপূর্বে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯ বিজয়ীরা অ্যাপিকটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং তারা বাংলাদেশকে অ্যাপিকটায় অন্য উচ্চতায় নিয়ে যায়। চ্যাম্পিয়ন পদক তালিকায় এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ডস -২০১৯ এ চীন, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ম্যাকাও, ব্রুনাই-কে পেছনে ফেলে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ স্থান  অর্জন করেছে বাংলাদেশ। তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন এবং পাঁচটি মেরিট পুরস্কার সহ মোট আটটি পুরস্কার অর্জন করে বাংলাদেশের প্রকল্পগুলো।

অনুষ্ঠানে বক্তারা জানান, এবারের আয়োজনটা পুরোপুরি ডিজিটাল মাধ্যমেই হতে যাচ্ছে এবং যাচাই বাছাই ও জাজিং প্রক্রিয়া ও সফটওয়্যারের মাধ্যমে। যার মাধ্যমে পুরো আয়োজনটা আমরা স্বচ্ছতার সাথে করতে যাচ্ছি। 

উল্লেখ্য, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের স্পন্সর হিসেবে থাকছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

আগ্রহীগণ https://bnia.basis.org.bd লিঙ্কের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২১।

  

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি