রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হিসাব’ মুক্তিযোদ্ধা সংসদের টাইটেল স্পন্সর

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক বছরের জন্য মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে চুক্তিবদ্ধ হলো দেশের প্রযুক্তিখাতের অন্যতম প্রতিষ্ঠান ‘হিসাব’। ফুটবল এগিয়ে যাও, বাংলাদেশকে এগিয়ে নাও- এই স্লোগানকে সামনে রেখে আগামী এক বছর মুক্তিযোদ্ধা ফুটবল ক্লাবের টাইটেল স্পন্সর হলো হিসাব।

রাজধানীর একটি হোটেলে মুক্তিযোদ্ধা সংসদ এবং হিসাবের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

এছাড়াও হিসাব এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও যুবায়ের আহমেদ, সিইও ফায়াদিন ফারাবি, হিসাবের অঙ্গ সংগঠন প্রতিষ্ঠান ভয়েজ ব্রিজের ম্যানেজিং ডিরেক্টর শামীম আরা খানম, মুক্তিযোদ্ধা ক্লাবের সভাপতি এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক জহিরুল ইসলাম রোহেল, সাধারণ সম্পাদক সুফি আব্দুল্লাহিল মারুফ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, মুক্তিযোদ্ধা ক্লাবের ম্যানেজার মো. আরিফুল ইসলাম, খেলোয়াড়, কোচ ছাড়াও অন্যরা এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টাকার অভাবে দল গঠন করতেই হিমশিম খাচ্ছিল দেশের অন্যতম পুরনো এবং জনপ্রিয় ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এমনও শোনা গিয়েছিল এবার নাকি মাঠেই নামবে না ক্লাবটি! খেলোয়াড়দের ক্লাব ছেড়ে যেতেও বলা হয়েছিল। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন মুক্তিযোদ্ধার খেলোয়াড়রা। 

ক্লাব ম্যানেজার আরিফুল ইসলাম ওই সময় খেলোয়াড়দের মনোবল চাঙা রাখতে ভূমিকা রাখেন। আশ্বাস দেন যেভাবেই হোক মাঠে তারা নামবেই। কথা রেখেছেন আরিফুল। সঙ্গে ছিলেন ক্লাবটির অধিনায়ক জাপানিজ ইউসুকে কাতো। দুজনে মিলে ভঙ্গুর দলটিতে প্রাণ ফিরিয়ে এনেছেন। বিশেষ করে মুক্তিযোদ্ধার জাপানি খেলোয়াড় অধিনায়ক কাতো। মূলত কাতোর এক ভিডিও বার্তাই মুক্তিযোদ্ধার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। 

এ সময় ত্রাতারূপে হাজির হন ক্লাবটির অন্যতম খেলোয়াড় অধিনায়ক জাপানিজ কাতো এবং ম্যানেজার আরিফুল ইসলাম। মুক্তিযোদ্ধা ক্লাবের যাবতীয় সমস্যার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন কাতো। সেটি ব্যাপকভাবে ভাইরাল হয়; আলোচনা সৃষ্টি করে। কাতোর সেই ভিডিও বার্তা দেখে এগিয়ে আসে জাপানের একটি প্রতিষ্ঠান। তাদের সহযোগিতায় ফেডারেশন কাপে মাঠে নামে মুক্তিযোদ্ধা। এবার এগিয়ে এলে বাংলাদেশে জাপানেরই আরেক প্রতিষ্ঠান হিসাব।

হিসাবের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও যুবায়ের আহমেদ বলেন, আমরা যখন কাতোর ভিডিও বার্তাটা দেখি আমাদের ভীষণ খারাপ লেগেছে। একজন জাপানি নাগরিক আমাদের দেশের ক্লাবকে বাঁচাতে এগিয়ে আসার আহবান জানাচ্ছে। এটা দেখার পর আমরা সিদ্ধান্ত নেই মুক্তিযোদ্ধার সঙ্গে থাকার। আপাতত এক বছরের জন্য আমরা চুক্তিবদ্ধ হচ্ছি। আশাকরি এটা আরো দীর্ঘ হবে। 

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি