শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
33 C
Dhaka

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ সম্পন্ন

spot_img

সরকারি-বেসরকারি সংস্থায় দেশে তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি-বেসরকারি সংস্থায় দেশে তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আলো ঝলমলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ২৭ জুন, ২০২১, রবিবার আরটিভি-তে বিকেল ৪ টায় সম্প্রচারিত হওয়ার মধ্যদিয়ে সম্পন্ন হয় এবারের আয়োজন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে সরকারের সাথে একযোগে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করে চলেছে। বেসিসের উদ্যোগে এবার চতুর্থবারের মতো প্রদান করা হলো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করার মাধ্যমে বেসিস ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করে এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করে। এ বছর ৩৬ টি ক্যাটাগরিতে ৫৯ টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

চলমান বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীর জন্য এবারের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ ভিন্নভাবে আয়োজন করা হয়। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গ্রীনস্ক্রিন প্রযুক্তি ব্যবহার করে বিশেষভাবে প্রস্তুত করে সম্প্রচার করা হয়।
বেসিস ন্যাশানাল আইসিটি অ্যাওয়ার্ডস বিজয়ীরা পরবর্তীতে এশিয়ার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অস্কার খ্যাত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডে (অ্যাপিকটা) অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। গত বছরের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯ এর বিজয়ীদের প্রকল্পগুলো অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯ অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করে তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন এবং পাঁচটি মেরিট পুরস্কারসহ মোট আটটি পুরস্কার অর্জন করে।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও রপ্তানি বাড়ানোর জন্য কাজ করছে। বেসিস থেকে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব পেয়েছি। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও রপ্তানি বাড়ানোর জন্য বেসিস সম্ভাব্য ৫টি সম্ভাবনাময় বাজারের কথা বলেছে। কিভাবে এই খাতের রপ্তানি বাড়ানো যায়, নতুন নতুন বাজার তৈরি করা যায় এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও বেসিস একসাথে কাজ করবে। আমি দেশের সকল সরকারি-বেসরকারি সংস্থায় দেশে তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি। জুনাইদ আহ্‌মেদ পলক এমপি বলেন, আমরা এখন মেইড ইন বাংলাদেশ এর উপর জোর দিচ্ছি। আগামীতে আমাদের প্রয়োজনীয় সব ধরনের সফটওয়্যার ও হার্ডওয়্যার দেশেই তৈরি হবে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ এ যারা পুরস্কার পেয়েছেন তাদের কে অভিনন্দন। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে বিজয়ী প্রকল্পগুলো যেন হারিয়ে না যায়। প্রকল্পগুলো যাতে বাণিজ্যিকভাবে সফল হয় সে দিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। সভাপতির বক্তব্যে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরষ্কার প্রদান করি। আমাদের তৈরি সফটওয়্যার দিয়েই এবার আমরা বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এখন থেকে আমরা আর বিদেশ থেকে সফটওয়্যার আমদানি করতে চাই না।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, বেসিস পরিচালক এবং বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ এর আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন, যুগ্ম-আহ্বায়ক রাশেদ কামাল, বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ এর প্রধান বিচারক এবং বেসিসের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আবদুল্লাহ এইচ কাফি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, দারাজ বাংলাদেশ লিমিটেড ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ এর এবারের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি