বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
26.8 C
Dhaka

বুয়েটে মাইক্রোসফট প্ল্যাটফর্মে অনলাইন ক্লাস ও পরীক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করলো ইজেনারেশন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর জন্য সহায়ক সেবাসহ মাইক্রোসফট ৩৬৫ প্ল্যাটফর্মে অ্যাডভান্সড অনলাইন ক্লাস ও পরীক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করেছে ইজেনারেশন। ক্লাউডভিত্তিক সল্যুউশনটি অত্যাধুনিক ইলার্নিং সক্ষমতা ও ইন্টার‍্যাক্টিভ টুলসের মাধ্যমে কার্যদক্ষতা বাড়ানো, শিক্ষাদান পদ্ধতি উন্নতকরণ এবং কার্যকরী টিমওয়ার্ক বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের দারুনভাবে সহায়তা করবে। সৃজনশীল চিন্তাভাবনা ও শিক্ষাধারার উন্নয়নে আধুনিক যোগাযোগপন্থা ও সমন্বিত টুলসের মাধ্যমে সল্যুউশনটি তৈরি করা হয়েছে।

বুয়েটের ডিরেক্টরেট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক এবং ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফুড ম্যানেজমেন্টের প্রফেসর ড. জি.এম তারেকুল ইসলাম এবং ইজেনারেশনের অপারেশন ও সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটে এর কম্পিউটার প্রোগ্রামার আদনান মাহমুদ; এস এম ফরিদ উদ্দিন; সহকারি কম্পিউটার প্রোগ্রামার ফেরদৌস আহমেদ ও ইজেনারেশন এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

ইজেনারেশনের অপারেশন ও সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ ভার্চুয়াল ও ফিজিক্যাল ক্লাসরুমে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল রূপান্তরে দেশসেরা প্রকৌশল ইনস্টিটিউটটির অগ্রযাত্রায় কাজ করতে পেরে আমরা আনন্দিত। চলমান মহামারিতে গণশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) এবং মাইক্রোসফট সল্যুউশনসহ বিভিন্ন সেবার মাধ্যমে দেশের শিক্ষাখাতকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে ইজেনারেশন। ডিজিটাল এডুকেশন ইকোসিস্টেম তৈরিতে আমরা আরও অধিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে আগ্রহী।

বুয়েটের আইআইসিটির পরিচালক ড. মো. রুবায়েত হোসেন মন্ডল বলেন, নিয়মিত ক্লাসের পরিপূরক হিসেবে প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নেয়ার ক্ষেত্রে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের প্রতিষ্ঠানে আরও আধুনিক ও সমন্বিত শিক্ষার পরিবেশ তৈরি করতে চাই। আর এই লক্ষ্য অর্জনে আমাদের অন্যতম প্রযুক্তি অংশীদার ইজেনারেশন মাইক্রোসফট ৩৬৫ সল্যুউশনের মাধ্যমে প্রয়োজনীয়তা সহায়তা করছে এবং আন্তর্জাতিক মানে আমাদের শিক্ষা প্রযুক্তি অবকাঠামো তৈরি করছে। স্থানীয় শিক্ষা খাতের সহায়তায় ইজেনারেশনের একাগ্রতা ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাই।

 

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি