বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
26.9 C
Dhaka

বিসিএস সদস্যদের জন্য ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

টেকইকম ডেক্স : বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ‘ইন্ট্রোডাকশন টু ই-কমার্স বিজনেস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

২৯ মে (শুক্রবার) অনলাইনে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর কো-অর্ডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামান। তিনি বলেন, ঈদ পরবর্তী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কোভিড-১৯ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ই-কমার্স প্রশিক্ষণটি অত্যন্ত যুযোপযোগী। ই-কমার্স প্লাটফর্মে সারা দেশের ব্যবসার ধারণা পরিবর্তন হবে। নতুন উদ্যোক্তারা সহজেই এই ব্যবসার ধরণের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন। যারা ইতোমধ্যে প্রযুক্তি ব্যবসার সঙ্গে জড়িত, তারাও নিজেদের ব্যবসাকে ই-কমার্সে সম্প্রসারিত করতে উদ্যোগী হতে পারেন। এই প্রশিক্ষণ কর্মসূচিটি বিসিএস সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, বিশ্বায়নের যুগে ই-কমার্স এখন ব্যবসা বাণিজ্যের অন্যতম মাধ্যম হিসেবে প্রতিনিয়ত জনপ্রিয়তা পাচ্ছে। ক্রেতারা ই-কমার্সের উপর ভরসা করতে শুরু করেছে। উন্নত দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীর সিংহভাগ অনলাইনে কেনাকাটা করে। আমরা যদি তথ্যপ্রযুক্তি ব্যবসায় গ্রাহকদের চাহিদা অনুসারে দ্রুত এবং বিশ্বস্ত সেবা প্রদান করি তাহলে শিগগিরই এই খাতে আমরা আমূল পরিবর্তন আনতে সক্ষম হবো। দৃশ্যমান স্টোরের পাশাপাশি ই-কমার্স সেবার মাধ্যমে সারা দেশে গ্রাহক বাড়ানোর সুযোগ রয়েছে। বিসিএস সদস্যদের জন্য এই প্রশিক্ষণ সময়োপযোগী।

বিসিএস যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মসূচিতে বিসিএস পরিচালক মো. রাশেদ আলী ভূঁঞা ‘ই-কমার্স ব্যবসা’ সম্পর্কে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিসিএস এর প্রাক্তন সভাপতি এস এম ইকবাল, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এএসএম আবদুল ফাত্তাহ এবং রায়ান্স কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জুয়েল ই-কমার্স ব্যবসায় নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন স্মার্ট টেকনোলোজিস বিডি লিমিটেডের সফটওয়্যার বিজনেস এর প্রধান মো. মিরসাদ হোসাইন। অনলাইনে প্রায় তিন শতাধিক বিসিএস সদস্য এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিটি বিসিএস এর ফেসবুক পেজে প্রচারিত হয়। এসময় প্রায় ২ হাজার দর্শনার্থী প্রশিক্ষণ কর্মসূচিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপভোগ করেন।

‘ই-কমার্স পরিচিতি’ সম্পর্কে সম্যক ধারণা দিয়ে মো. মিরসাদ হোসাইন বলেন, ই-কমার্স ক্ষেত্র এখন আর ক্ষুদ্র কোন বিষয় নয়। বর্তমান সময়ে কোন পণ্য কেনার আগে সচেতন ক্রেতারা সে বিষয়ে ইন্টারনেটে জেনে নেন। বর্তমানে বাংলাদেশে ৩ হাজার কোটি টাকার ই-কমার্স বাজার রয়েছে। রয়েছে ২ হাজারের বেশি ই-কমার্স সাইট । এফ-কমার্সে (ফেসবুক) সেটি ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। শুধু দেশেই প্রতিদিন ৫০ হাজার পণ্য ই-কমার্সের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া হয়। এই খাতে যদি আপনি পরিকল্পনা মাফিক এখনি প্রবেশ করতে পারেন ভবিষ্যত ব্যবসা বাণিজ্যে এটা আপনার বেচাকেনার অন্যতম হাতিয়ার হবে। ধারণা করা হচ্ছে ২০৪০ নাগাদ ৮৫ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করবে। তাই নিজের ব্যবসাকে ই-কমার্সে যুক্ত করার কোন বিকল্প নেই। 

প্রসঙ্গত, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি