শুক্রবার, জুন ১২, ২০২৬
26.9 C
Dhaka

বিশ্ব সাইবার নিরাপত্তার সচেতনার মাস অক্টোবর : ইঞ্জিনিয়ার কায়সার

অক্টোবর সাইবার নিরাপত্তার সচেতনার মাস যা আগে জাতীয় সাইবার নিরাপত্তা মাস হিসাবে পরিচিত ছিল। আজ থেকে ১৮ বছর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এই অক্টোবর মাসকে জাতীয় সাইবার নিরাপত্তা মাস হিসাবে ঘোষনা দেন। যার মূল লক্ষ্য হচ্ছে মাস ব্যাপী বিভিন্ন প্রচার অভিজানের মাধ্যমে সাইবার নিরাপত্তার সর্বোত্তম অনুশীলন সম্পর্কে সচেতনতার এবং সাইবার অনুপ্রবেশ প্রতিরোধের জন্য সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেওয়া। লেখক: ইঞ্জিনিয়ার কায়সার আহমেদ খান, সিস্টেম এবং আইটি সিকিউরিটি এক্সপার্ট

বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তার সচেতনার মাস আমাদের জন্য আগের তুলনায় অনেক বেশী গুরত্বপূর্ণ, ফিশিং আক্রমন, রেনসম-ওয়ার আক্রমন এবং অন্যান্য আক্রমনের প্রবণতা আগের তুলনায় অনেক গুন বেড়েছে। প্রতি তিন সেকেন্ডে একটি সাইবার আক্রমনের তথ্য পাওয়া গেছে।

বিশ্বব্যাপী ৯৪% কোম্পানী কমপক্ষ্যে যেকোন এক ধরনের আক্রমনের সম্মুখীন হয়েছে। অত্যন্ত উদ্বেগজনক যে, পর্যবেক্ষনের তথ্য অনুযায়ী, কমপক্ষে ৯৫% সাইবার হামলা মানুষের কোন না কোন ভূলের কারণে হয়ে থাকে। সম্প্রতি পর্যালোচনার তথ্য অনুযায়ী ছোট এবং মাঝারী প্রতিষ্ঠান গুলোতে আক্রমনের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল স্টেট অফ সিকিউরিটির তথ্য অনুযায়ী ৬৬% ছোট এবং মাঝারী প্রতিষ্ঠান গত এক বছরে কোন এক ধরনের সাইবার হামলায় সম্মূখীন হয়েছে।

সাইবার হামলার প্রতিরোধ এবং আক্রমনের ক্ষয়-ক্ষতি থেকে পরিত্রানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের একটি তালিকা নিচে দেওয়া হলো:

প্যাচ ম্যানেজমেন্ট :
অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যারের নিয়মিত আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মাসের দ্বিতীয় মঙ্গলবার মাইক্রোসফট তার অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়্যার এর আপডেট রিলিজ দিয়ে থাকে। আমাদের উচিত নতুন আপডেট আসার সাথে সাথে যথাযথ পর্যালোচনা করে সেগুলো ইনস্টল করা। প্যাচ ম্যানেজমেন্ট-এর জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন :
ইউজার নাম এবং পাসওয়ার্ডের পাশাপাশি ওয়ানটাইম টোকেন দিয়ে ইউজার অথেন্টিকেশন যাচাই করতে হবে। ওয়েব পোর্টাল এবং সার্ভারে লগিন এর জন্য মাল্টিফেক্টর অথেন্টিকেশন ব্যবহার করা ব্যাধ্যতা মূলক হওয়া উচিত।
সচেতনার বৃদ্ধির ট্রেনিং :
প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারিদের সাইবার নিরাপত্তা সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে। আর সে লক্ষ্যে সকলের জন্যে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। একমাত্র সচেতনতাই সোসাল ইঞ্জিনিয়ারিং এবং ফিসিং আক্রমন থেকে রক্ষা করতে পারবে।
ব্যাকআপ প্লান :
প্রতিষ্ঠানের তথ্য বা ডেটা অত্যন্ত মূল্যবান, সকল মূল্যবান তথ্যের সুরক্ষার লক্ষ্যে যথাযথ ডাটা ব্যাকআপ প্লান তৈরি করতে হবে, ডাটা ব্যাকআপ এর একটি কপি অনসাইট এবং আরেকটি কপি অফসাইটে রাখতে হবে।
আইটি নিরাপত্তা পলিসি :
ছোট বড় সকল প্রতিষ্ঠানের জন্য একটি আইটি সিকিউরিটি পলিসি থাকতে হবে। পলিসি অনুমোদন এবং বাস্তবায়ানের জন্য প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এবং আইটি সিকিউরিটি টিম একত্রে কাজ করতে হবে।
ইন্টারনাল এবং এক্সটারনাল টেস্টিং:
প্রতিষ্ঠানের নেটওয়ার্ক, সিস্টেম এবং সফটওয়্যারের নিয়মিত সিকিউরিটি টেস্টিং ব্যাধ্যতামূলক করতে হবে। প্রতিষ্ঠানের নিজেস্ব আইটি টিম প্রত্যেক মাসে একবার ইন্টারনাল সিকিউরিটি টেস্ট করবেন। এক্সটারনাল টেস্টের জন্য সুনামধন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দিবেন যাদের পেনিট্রেশন টেস্টিং এর পূর্ব অভিঙ্গতা রয়েছে।
রেগুলেটরি এবং কমপ্লায়েন্স : 
কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইটি নিরাপত্তার নিয়ম-নীতি বা নির্দেশিকা নিয়ে কাজ করে থাকেন আইএসও, পিসিআই এবং এইচএসএস তাদের মধ্যে অন্যতম। আপনার প্রতিষ্ঠানের ব্যাবসার ধরন অনুযায়ী এক বা একাধিক কম্পালায়েন্স অনুসরন করতে পারেন যা প্রতিষ্ঠানের সার্বিক নিয়ম-নীতি তথা তথ্য প্রযুক্তির সিকিউরিটি বৃদ্ধিতে সর্বোচ্চ অবদান রাখবে।

উপরোক্ত কার্যক্রম ছাড়াও, অন্যান্য দেশের মতো, অক্টোবর মাস জুড়ে আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদযাপন করা উচিত যেমন ফিশিং প্রচারাভিযান এবং অন্যান্য সচেতনতা কৌশল। 

মেইল: kaisar@kaisarkhan.info

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি