সোমবার, নভেম্বর ২, ২০২৬
28 C
Dhaka

‘চ্যালেঞ্জিং শট নেওয়া সহজ করেছে ভিভো’

টেকভিশন২৪ ডেস্ক : ‘ভিভো এক্স৭০ প্রো ৫জি ‘তে বিভিন্ন ইউনিক ফিচার আছে যা ভিডিও শুটিংয়ে দারুণ কাজ করে। এই স্মার্টফোনটির মাধ্যমে বেশ সহজে শট নিতে পেরেছি। চ্যালেঞ্জিং এবং ছোট ছোট জায়গাগুলোতেও ভিভো এক্স৭০ প্রো ৫জি নিয়ে গেছি, শুট করেছি। চ্যালেঞ্জিং ঐ শটগুলো নেয়া বেশ সহজ করেছে এই ডিভাইসটি।’

এভাবেই বলছিলেন সাম্প্রতিক আলোচনায় উঠে আসা শর্টফিল্ম ‘অ্যা হ্যাপি ম্যান’ এর পরিচালক ভিকি জাহেদ। শর্টফিল্মটির সম্পূর্ণ ভিডিও চিত্র ধারণ করা হয়েছে ভিভো এক্স৭০ প্রো ৫জি দিয়ে। ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় পাঁচটি টিভি চ্যানেলসহ ভিভোর অফিসিয়াল ফেইসবুকে প্রচার হয়েছে অ্যা হ্যাপি ম্যান। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার এবং ২০১৬ এর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ রুকাইয়া জাহান চমক।

কিছুদিন আগেই বাংলাদেশের স্মার্টফোনের বাজারে এসেছে ভিভোর এক্স সিরিজের নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স৭০ প্রো ৫জি। ডিভাইসটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর পেছনের রিয়ার-কোয়াড ক্যামেরা অ্যারেতে থাকছে ৫০ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ যা গুণগত মানের দিক থেকে প্রফেশনাল ক্যামেরার সমকক্ষ।

তাছাড়া ভিভো এক্স৭০ প্রো ৫জি’তে আছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জেইসের অপটিক্স। স্থির ছবি বা ভিডিও ধারণের জন্য ফোনটিতে রয়েছে আল্ট্রা-সেন্সিং গিম্বল ক্যামেরা ও গিম্বল স্ট্যাবিলাইজেশন ৩.০ প্রযুক্তি।  

এই প্রফেশনাল ক্যামেরা ফিচারের কারণেই   অ্যা হ্যাপি ম্যান শর্টফিল্ম এর শুটিং হয়েছে ভিভো এক্স৭০ প্রো ৫জি’র রিয়ার-কোয়াড ক্যামেরা অ্যারে দিয়ে। মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-ভি চিপ এবং ৪৪৫০মিলিএম্পিয়ার এর দীর্ঘস্থায়ী ব্যাটারি, এবং সঙ্গে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ মিলে এই শর্ট ফিল্ম নির্মানের সময় দিয়েছে এক দুর্দান্ত পারফরম্যান্স।

শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শর্টফিল্মটির পরিচালক ভিকি জাহেদ আরও বলেন, ‘ভিভো এক্স ৭০ প্রো ৫জি দিয়ে আমি অ্যা হ্যাপি ম্যান শর্টফিল্মটি শ্যুট করেছি। আমার এক্সপেরিয়েন্সটা বেশ মজার ছিল। সাধারণত মোবাইল ফোন দিয়ে ফিকশন বা শর্ট ফিল্ম বানানোর সুযোগ আমাদের হয় না। ভিভো এক্স ৭০ প্রো ৫জি আমাকে সে সুযোগ এনে দিয়েছিল।’

স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে জাহেদ বলেন, ‘এই স্মার্টফোনে বিভিন্ন ইউনিক ফিচার আছে যা ভিডিও শুটিংয়ে সাহায্য করে। এর গিম্বল স্ট্যাবিলাইজেশনটাও মজার একটা ইনপুট। এর কারণে বেশ সহজে ফলো শট নিতে পেরেছি। এছাড়া বেশ চ্যালেঞ্জিং ও ন্যারো জায়গাগুলোতে স্মার্টফোনটি নিয়ে গিয়েছি। ওখানেও বেশকিছু ইন্টারেস্টিং শট  নিয়েছি। একটা সিলিং ফ্যানের পিওভিতে আমরা শট নিয়েছি। বাইকের পেছনে ডিওপি স্মার্টফোনটি নিয়ে বসে গিয়েছিলেন। বাইক চলছিল, উনি শট নিচ্ছিলেন। একটা চেজিং সিন আমরা এভাবে শ্যুট করেছি। কিছু কিছু ন্যারো স্পেস বা চ্যালেঞ্জিং জায়গাগুলোতে নরমালি একটা নরমাল ভিডিও ক্যামেরা নিয়ে যাওয়া যেতো না যেটা মোবাইল ফোন নিয়ে আমরা যেতে পেরেছি এবং শট গুলো অনায়াসে নিতে পেরেছি।’

অভিনেতা খায়রুল বাশার বলেন, ‘খুবই দারুণ একটা অভিজ্ঞতা। ফুটেজগুলো আমি দেখেছি। চমৎকার সব ফুটেজ পাওয়া গেছে। স্মার্টফোন দিয়ে শর্টফিল্মটি করা হয়েছে এতে বেশ অবাক হয়েছি। আমার খুব ভালো লেগেছে।’

র্শটফল্মিটি দেখতে ক্লিক করুন https://www.youtube.com/watch?v=QNvQS3vC0DQ&t=33s

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

সর্বশেষ

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি