বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
27.1 C
Dhaka

বিশ্বকাপে ক্রিকেট উন্মাদনায় রবির উপহার “জানি বাংলাদেশ পারবে তুমিও” থিম সং

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য বিশ্বকাপের থিম সং “জানি বাংলাদেশ পারবে তুমিও” প্রকাশ করেছে রবি আজিয়াটা লিমিটেড। উদ্যমী এই থিম সংটির মাধ্যমে প্রিয় টাইগারদের জন্য কোটি কোটি ভক্তের সীমাহীন ভালবাসা এবং শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।

ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব উদযাপনে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি এই গানটি টাইগারদের বিজয়ী চেতনাকে ভক্তদের মাঝে সঞ্চারিত করবে বলে রবি বিশ্বাস করে। এই বিশ্বাস সকলকে ‘পারবে তুমিও’ চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য সচেষ্ট করবে।

“জানি বাংলাদেশ পারবে তুমিও” হলো জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের ২০০৮ সালের হিট গান “চাইতে পারো ২” এর নতুন সংস্করণ। ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা ‘বেইজবাবা” নামে পরিচিত সুমন বলেন, “আমরা রবির সাথে কাজ করতে পেরে আনন্দিত। আমরা কখনো ভাবিনি যে গানটি ক্রিকেট খেলার সাথে এত সুন্দরভাবে মানাবে। বাংলাদেশে এর আগে এমন কিছু ঘটেনি। আমি আশা করি বাংলাদেশের ক্রিকেট-পাগল ভক্তরা গানটি পছন্দ করবেন।”

১ অক্টোবর রবিবার, ঢাকার গুলশানে রবি কর্পোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে এই থিম সংটি উন্মোচন করা হয়। রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থহীন ব্যান্ডের সদস্য এবং রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ অনুষ্ঠানটি উপভোগ করেন।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ গানটির বিষয়ে বলেন, “লক্ষ্য অর্জনে আমাদের অসীম বিশ্বাসের প্রতীক এই থিম সং। ‘জানি বাংলাদেশ, পারবে তুমিও’ শুধু একটি গান নয়, আমাদের জাতীয় চেতনা ও সংকল্পের ঘোষণা।”

থিম সং প্রসঙ্গে, রবি’র সিইও, রাজীব শেঠি বলেন,“ এই থিম সং শুধু ক্রিকেট নয়; প্রত্যেককে তাদের নিজের জীবনকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তাই এই থিম সংটি ব্র্যান্ড হিসেবে রবি সমাজে পারবে তুমিও মনোভাব বিস্তারের যে প্রচেষ্টা চালাচ্ছে তারই অন্যতম বহিঃপ্রকাশ।”

ক্রিকেটের সাথে রবির সম্পৃক্ততা অনেক আগে থেকেই। কোম্পানিটি বেশ কয়েক বছর ধরে (২০১৫-২০১৭) জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল। এছাড়া রবি’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফাস্ট বোলার হান্ট প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ফাস্ট বোলার এবাদত হোসেন চৌধুরী উঠে এসেছেন।

মাই রবি অ্যাপ দেশের শীর্ষস্থানীয় স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্ম, র‌্যাবিটহোলের সাথে অংশীদারত্বে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলি লাইভ-স্ট্রিম করবে। ক্রিকেট অনুরাগীরা সাবস্ক্রিপশনের ভিত্তিতে মাই রবি অ্যাপের মাধ্যমে পরিষেবাটি পেতে পারেন। গানটি গুনগুন টিউন হিসেবে মোবাইলে সেট করতে হলে গ্রাহকদের *২৮৪৬৬*৮০৭# কোড ডায়াল করতে হবে। পাশাপাশি গানটি স্পটিফাই ও স্বাধীনেও শুনতে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি