শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

‘বিবেকের আয়না’ নিয়ে বিভিন্ন অঞ্চল ঘুরছে ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিভিন্ন দিক সম্পর্কে সাধারণ মানুষের ধারণাকে আরো পরিস্কার করতে ‘বিবেকের আয়না’ নামের একটি আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

‘নগদ’-এর এই আয়নায় আগ্রহী যে কেউ নিজেই নিজেকে প্রশ্ন করতে পারবেন; নিজেই নিজের সঙ্গে কথা বলতে পারবেন। আর ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নির্ধারিত কিছু প্রশ্নের জবাব দিয়ে জানতে পারবেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের খরচ ও সেবার নানা বিষয় সম্পর্কে।

আজ রোববার রাজধানীর বাড্ডা এলাকায় ‘বিবেকের আয়না’ ক্যাম্পেইনটিতে অংশ নেন ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ। এসময় তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ‘নগদ’-এর সেবা সম্পর্কে আগ্রহী গ্রাহকদের নানা প্রশ্নের উত্তর দেন।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “সাধারণ গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ‘নগদ’ একের পর এক নানা সেবা নিয়ে আসছে। সেগুলো সম্পর্কে গ্রাহকদেরকে আরো বেশী তথ্য দিতে এবং ‘নগদ’-এর সেবা নিয়ে গ্রাহক নিজের দৈনন্দিন কার্যক্রমকে কিভাবে আরো সহজ করতে পারেন সেটি জানাতেই ‘বিবেকের আয়না’ ক্যাম্পেইনটি দেশব্যাপী পরিচালিত হচ্ছে।”

চলমান এই ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীদের প্রত্যেকে পাবেন এক হাজার টাকার পুরস্কার, একজন গ্র্যান্ড বিজয়ী উপহার হিসেবে পাবেন আইফোন ১২ প্রো ম্যাক্স। ১৩ মার্চ ক্যাম্পেইনটি শুরু হয়েছে; চলবে ২৩ এপ্রিল ২০২১ পর্যন্ত। ক্যাম্পেইনে অংশ নিয়ে প্রতি সপ্তাহে দশজন করে পাবেন ‘নগদ’-এর এই পুরস্কার।

বর্তমানে ক্যাম্পেইনটি এখন ঢাকা শহরে চললেও খুব দ্রুত এটি সারা দেশে ছড়িয়ে পড়বে, যেখানে অংশ নিতে গ্রাহককে স্বশরীরে ‘বিবেকের আয়না’ নামক বুথে উপস্থিত হয়ে কুইজ-এ অংশ নিতে হবে। কারও ‘নগদ’ অ্যাকাউন্ট না থাকলে তিনি বুথ থেকে ‘ব্র্যান্ড প্রমোটার’-এর সাহায্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বুথ থেকে ‘নগদ’-এর অ্যাকাউন্ট খুলে ক্যাশ-ইন করলেই সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন আকর্ষণীয় উপহার।

কুইজে অংশ নেওয়ার পর বুথের সামনে গ্রাহককে একটি ভিডিও বা ছবি তুলতে হবে। ভিডিও বা ছবিটি গ্রাহকের ফেসবুক অ্যাকাউন্টে একটি প্রশ্নের উত্তরসহ পাবলিক পোস্ট করতে হবে। প্রশ্নটি হচ্ছে “নগদ-এর কোন বিষয়টি আপনার ভালো লাগে বা লেগেছে?”। গ্রাহককে অবশ্যই পোস্ট করার সময় #নগদ বা #Nagad ব্যবহার করতে হবে এবং ‘নগদ’-এর অফিশিয়াল ফেসবুক পেইজে লিঙ্কসহ শেয়ার করতে হবে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। গ্রাহক তার পোস্টের লিঙ্কটি ‘নগদ’-এর অফিশিয়াল ফেসবুক পেইজে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করার সময় তার ‘নগদ’ অ্যাকাউন্ট নাম্বার, নাম এবং ক্যাপশনটি উল্লেখ করবেন। পোস্টগুলোর গুণগত মানের ওপর ভিত্তি করে সপ্তাহে দশ জন করে বিজয়ী এবং সব শেষে গ্র্যান্ড বিজয়ী নির্বাচন করা হবে।

ক্যাম্পেইনের আওতায় ছয় সপ্তাহ ধরে দেশব্যাপী ‘নগদ’-এর ‘বিবেকের আয়না’ ঘুরবে যেখানে সাধারণ মানুষ মোবাইল ফাইন্যান্সিল সার্ভিস এবং ‘নগদ’ সম্পর্কে তুলনামূলক একটা ধারণা পাবেন। ক্যাম্পেইনটির মাধ্যমে ‘নগদ’-এর প্রতিনিধিরা গ্রাহককে আবারো নিশ্চিত করবেন যে, কোনো সময়ই ‘নগদ’ তার গ্রাহকদের কাছে কোনো অ্যাকাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিন) চাইবে না।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি