বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
26.8 C
Dhaka

ইলন মাস্ক না, এবার বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

টেকভিশন২৪ ডেস্ক: স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির খেতাব পেয়েছেন ফরাসি বিলাসবহুল পণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্ট। ফোর্বস ম্যাগাজিনের রিয়েল-টাইম বিলিয়নিয়ারস তালিকা থেকে এই তথ্য পাওয়া গেছে।

ফোর্বসের তালিকার শীর্ষ স্থানে রয়েছে বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। বর্তমানে এই ফরাসি ব্যবসায়ী ও তার পরিবারের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০৭ দশমিক ২ বিলিয়ন ডলার। বিপরীতে শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের সম্পদমূল্য ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। তালিকার তৃতীয় স্থানের রয়েছেন জেফ বেজোস। তার সম্পদমূল্য ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ারদের তালিকা অনুযায়ী, শুক্রবার (২৬ জানুয়ারি) আর্নল্ট এবং তার পরিবারের মোট সম্পদ ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বেড়ে উঠে যায় ২০৭ দশমিক ৮ বিলিয়ন ডলারে। যেখানে সেদিন ইলন মাস্কের সম্পদমূল্য ছিল ২০৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। ফলে ধনীদের তালিকার শীর্ষ স্থান থেকে ছিটকে পড়েন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বছরের এপ্রিলে এলভিএমএইচের শেয়ারদরের ওপর ভর করে বার্নার্ড আর্নল্টের সম্পদদের পাহাড় ফুলেফেপে ছাড়ায় ২০০ বিলিয়ন ডলারের মাইলফলক। এই মাইলফলক অর্জনকারী বিশ্বের তৃতীয় ব্যক্তি হচ্ছেন আর্নল্ট। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন ইলন মাস্ক ও জেফ বেজোস।

বিলাসবহুল পণ্যের চাহিদা ক্রমবর্ধমানভাবে বাড়ার কারণে ২০২৩ সালে এলভিএমএইচের শেয়ারদর ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় আর্নল্টের সম্পদ বেড়েছে ৩৯ বিলিয়ন ডলার।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি