শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

বন্যাদুর্গত ১০ হাজার পরিবারের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সপ্তাহব্যাপী টানা ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে, যা জনজীবনে সৃষ্টি করেছে দূর্ভোগ। বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকাসহ কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনীতে অসংখ্য মানুষ বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সুবিধার মত দৈনন্দিন প্রয়োজনীয় সেবা প্রাপ্তি কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায়, সামাজিক দায়বদ্ধতার অবস্থান থেকে বন্যাকবলিত মানুষের সাহায্যে এগিয়ে এসেছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি দুর্যোগ মোকাবিলা প্রকল্পের আওতায় ত্রাণ সুবিধা নিয়ে দুর্গত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)’র সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের বন্যা কবলিত অঞ্চলে ১০ হাজার পরিবারের হাতে ত্রাণের খাদ্যসামগ্রী পৌঁছে দেবে গ্রামীণফোন। পাশাপাশি, পানযোগ্য নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পাঁচটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও স্থাপনে সহায়তা করবে গ্রামীণফোন।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হোসেন সাদাত বলেন, “চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন অগণিত মানুষ। দেশের প্রয়োজনে যেকোনো সময় সহযোগিতার হাত বাড়াতে অঙ্গীকারবদ্ধ গ্রামীণফোন।”

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সেক্রেটারি জেনারেল কাজী শফিকুল আজম বলেন,“ বন্যার ফলে চট্টগ্রাম অঞ্চলের মানুষ এক অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আমরা গ্রামীণফোনের সাথে একাত্মতা প্রকাশের মাধ্যমে এ পরিস্থিতিতে প্রান্তিক মানুষ ও কমিউনিটির পাশে দাঁড়াতে পেরেছি।”   

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি