শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

সাইবার সুরক্ষাসহ প্রযুক্তি শিল্পে আঞ্চলিক আধিপত্য বাড়াতে হিরানন্দানি’র প্রতি পলকের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডেটা সেন্টার স্থাপনের পাশাপাশি ডেটার নিরাপত্তা ও সর্বোপরি সাইবার সুরক্ষা এবং আইটি পরিষেবায় আঞ্চলিক আধিপত্য বাড়াতে বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতের চতুর্থ ধনী ব্যক্তি এবং নৈতিক বিজনেস টাইকুন হিসেবে পরিচিত হিরানন্দানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ড. নিরাঞ্জন হিরানান্দানি প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রতিমন্ত্রী ভারত সফরের প্রথম দিন বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের অলিম্পিয়ায় অবস্থিত হিরানন্দানি গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকে তারা ভোক্তা পরিষেবায় সোশ্যাল মিডিয়া, এআর/ভিআর সলিউশন, বিনোদন, গেমিং এবং ই-স্পোর্টস প্রযুক্তি শিল্পে আঞ্চলিক আধিপত্য বাড়ানোর বিষয়েও আলোচনা করেন। বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, হিরানন্দানি গ্রুপ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে যৌথ অংশীদারিত্বে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো এবং স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ অর্জনে ইন্দো-বাংলাদেশ অংশীদারিত্বকেই শক্তিশালী করবে।

বৈঠকে জানানো হয়, এর আগে বাংলাদেশে টায়ার ফোর ডেটা সেন্টার স্থাপন করতে দুই হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছিলো ভারতের হিরানন্দানি গ্রুপ। প্রতিষ্ঠানটির ইয়োটা ডেটা সার্ভিস এরই মধ্যে কালিয়াকৈর হাইটেক পার্কে দুইটি হাইপার স্কেল ডেটা সেন্টার ভবন স্থাপনের কাজ শুরু হয়েছে। এই ডেটা সেন্টারে থাকছে ৪৮০০টি র্যা ক এবং ২৮ দশমিক ৮ মেগাওয়াটের বিদ্যুত সক্ষমতা।

এই আধুনিক ডেটা সেন্টারটি বাংলাদেশের ডেটা স্টোরেজের ক্রমবর্ধমান চাহিদা এবং একই সাথে উত্তর-পূর্ব ভারতীয় অঞ্চলের বেসরকারি খাতের সংস্থাগুলির চাহিদা মেটাবে। বৈঠকে হিরানন্দি গ্রুপের ইয়োটা ডেটা সার্ভিস প্রাইভেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা শ্রী দর্শন হিরানন্দানি, প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার সুনীল গুপ্ত, হেড সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স ভবেশ আধিয়া, হাইপারস্কেল অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের প্রধান (ইন্টারন্যাশনাল) পীযূষ গুপ্ত এবং ইয়োটা ডেটা সার্ভিস প্রাইভেট লিমিটেডের হেড কোলোকেশন রোহন শেঠসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর ভারত সফরের দ্বিতীয় বৈঠক হবে বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সদর দপ্তরে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি