মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.3 C
Dhaka

‘ফেস অব ইভ্যালি’ হলেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো ‘ফেস অব ইভ্যালি’ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আগামী দুই বছরের জন্য দেশের শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’র ‘ফেস’ হয়ে থাকবেন তাহসান।

বুধবার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক এই ঘোষণা দেয় ইভ্যালি কর্তৃপক্ষ। এসময় ‘ফেস অব ইভ্যালি’ তাহসান খান, ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নির্বাহী মোহাম্মদ রাসেলসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘ফেস অব ইভ্যালি’ হওয়া প্রসঙ্গে তাহসান খান বলেন, ব্যক্তি ব্র্যান্ডের সাথে যখন কোন প্রোডাক্ট ব্র্যান্ড একত্রিত হয় তখন সেটি উভয়ের জন্য এক “উইন- উইন” অবস্থা তৈরি করে। আমি দোয়া প্রার্থী এবং আশা প্রকাশ করছি যে, ইভ্যালি এবং আমার এই দুই ব্র্যান্ডের একত্রীকরণ হওয়া উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হবে। সাম্প্রতিক সময়ের কিছু প্রসঙ্গের সূত্র ধরে তাহসান আরো বলেন, ইভ্যালি একটা কঠিন সময় পার করে এসেছে। তারা যখন আমাকে তাদের সেই সময়ের কথা বলেন তখন এক কথায় মুগ্ধ হয়েছি। তার সূত্র ধরে আমি বলতে পারি যে, আমি বিলিভ (বিশ্বাস) রাখি ইভ্যালিতে। আমি বিশ্বাস করি যে, ইভ্যালি একদিন গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবে। ইভ্যালি শুধু আমাদের না, পুরো দেশের।

“ফেস অব ইভ্যালি” হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির “চিফ গুডউইল অফিসার” হিসেবেও নিয়োগ পাওয়ার কথা সংবাদ সম্মেলনে জানান তাহসান খান।

অন্যদিকে ইভ্যালি পরিবারে তাহসানকে স্বাগত জানিয়ে শামীমা নাসরিন বলেন, আমাদের প্রথম ফেস তথা ব্র্যান্ড আইকন হিসেবে তাহসানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমরা বলছি তাহসান ‘ফেস অব ইভ্যালি’ কিন্তু তাহসান মূলত পুরো বাংলাদেশেরই ফেস। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবাই যার সুরে আবিষ্ট, অভিনয়ে মুগ্ধ তাকে আমাদের সাথে পেয়ে আমরাও অনেক ভাগ্যবান। তিনি একাধারে গায়ক, অভিনেতা ও শিক্ষক। তার মতো একজন বহুমুখী প্রতিভাধর একজনকে ‘ফেস অব ইভ্যালি’ হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত।  

ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, তাহসানের সাথে আমরা যুক্ত হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা আকর্ষণীয় দিক যে তিনি ‘ইভ্যালি’ শব্দটাকে তার নামের সাথে যুক্ত করার সুযোগ দিয়েছেন। আমরা বলছি শুরুটা দুই বছরের জন্য কিন্তু ইচ্ছা আছে এটাকে আরও দীর্ঘায়িত করার।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি