শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

জিপির আইওটি প্রোডাক্ট লাইন ও অ্যাপ – ‘আলো’!

বাড়ি, অফিস, যানবাহন, স্বাস্থ্য, কৃষি, শহর ও বায়োনিক্স সহ নানা খাতে স্মার্ট প্রযুক্তির অনন্য সুবিধা নিশ্চিতের প্রত্যয়

টেকভিশন২৪ ডেস্ক: নিরবচ্ছিন্ন সংযোগ ও যোগাযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যৎমুখী প্রযুক্তিগত উদ্ভাবনী চর্চার ধারাবাহিকতায় এবারে গ্রামীণফোন নিয়ে এলো এর নতুন আইওটি প্রোডাক্ট লাইন ও অ্যাপ – আলো! ১৭ ডিসেম্বর রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামীণফোন মোট ৮টি আইওটি পণ্য উন্মোচন করে, যেগুলো জীবনযাত্রার প্রতিটি ধাপে স্মার্ট সল্যুশন নিশ্চিতে কার্যকরী ফলাফল বয়ে আনবে।

আলো আইওটি উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পথপরিক্রমায় গ্রামীণফোন নতুন এক অধ্যায় সূচনা করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিবসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

প্রথম পর্যায়ে উন্মোচিত ৮টি আইওটি পণ্য হল – আলো ভেহিকেল ট্র্যাকার প্রো, আলো ভেহিকেল ট্র্যাকার ওবিডি, আলো ভেহিকেল ট্র্যাকার, আলো রিমোট সকেট, আলো রিমোট সুইচ, আলো ডিটেক্টর, আলো গ্যাস ডিটেক্টর এবং আলো স্মোক ডিটেক্টর। আলো স্মার্ট আইওটি সল্যুশনস’র আওতাভুক্ত এ পণ্যগুলো স্মার্ট হোম, স্মার্ট অফিস এবং স্মার্ট ট্রান্সপোর্টেশন অর্থাৎ যানবাহন ব্যবস্থা নিশ্চিতে কার্যকরী ভূমিকা রাখবে। সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা সম্বলিত এই ডিভাইসগুলো কেবল একটি অ্যাপ ব্যবহার করেই নিয়ন্ত্রণ করা যাবে, ফলে ব্যবহারকারীরা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন।

এ উন্মোচনের মাধ্যমে নিজেদের টেলকো-টেক রূপান্তর যাত্রায় আরো এক ধাপ এগিয়ে গেল গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি সকল প্রযুক্তি ও গ্যাজেট প্রেমীদের অনন্য এ উদ্ভাবনের অভিজ্ঞতা গ্রহণে নিজেদের এক্সপেরিয়েন্স সেন্টারে আমন্ত্রণ জানিয়েছে। আগ্রহীরা এক্সপেরিয়েন্স সেন্টারে এসে নতুন এই পণ্যগুলো সরাসরি দেখতে পারবেন এবং এর সেরা উপযোগিতা কীভাবে পাওয়া যায়, সে সম্পর্কেও সহায়ক তথ্য পাবেন। পাশাপাশি, বিভিন্ন শিল্পখাতের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ কীভাবে গ্রামীণফোনের আইওটি পণ্য কাজে লাগিয়ে নিজেদের কার্যক্রম আরো গতিময় করে তুলতে পারবে, তাও জানা যাবে এক্সপেরিয়েন্স সেন্টার থেকে। আগ্রহী ক্রেতারা আগামী ২৬ ডিসেম্বর, ২০২৩ থেকে গ্রামীণফোনের রাজধানীর গুলশান-২, জিপিহাউস, বসুন্ধরা এবং চট্টগ্রামে জিইসি মোড়ে অবস্থিত এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে পছন্দের আইওটি পণ্যগুলো প্রি-বুক করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা গ্রামীণফোনের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।  

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি