রবিবার, জুলাই ২৬, ২০২৬
27.5 C
Dhaka

পছন্দমতো ফিচার যোগ করার সুবিধা নিয়ে কালারওএস ১২ এর গ্লোবাল ভার্সন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কোটি কোটি গ্রাহকের জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম কালারওএস ১২ এর নতুন ভার্সন নিয়ে এসেছে অপো। স্মার্টফোনে গ্রাহকের নির্ঝঞ্জাট অভিজ্ঞতা দিতে এবারের কালারওএস ১২তে ইনক্লুসিভ ইউজার ইন্টারফেস, দুর্দান্ত পারফরমেন্স এবং সমৃদ্ধ ফিচার রাখা হয়েছে।

অপো মনে করে, বিশ্বব্যাপী কালাওএস১২ ১২ উন্মোচনের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১২তে চালানো প্রথমদিককার অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে কালারওএস। অক্সিজেনওএস ও কালারওএস এর সমন্বয়ে তৈরি এ ভার্সন প্রথমে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় অপো ফাইন্ড এক্স৩ তে পাওয়া গেলেও ধীরে ধীরে আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে অপোর।

বিশ্বের ৬৮টি দেশে ৪৪ কোটি মানুষ অপোর কালারওএস ব্যবহার করে থাকে। এর সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে সবকিছু একসাথে কেন্দ্রীভূতকরণ। অপোর ইনফিনিট ডিজাইন ধারণার ওপর ভিত্তি করে গঠিত কালারওএস ঝঁকঝঁকে হালকা-পাতলা। এটি সবচেয়ে বেশি কাস্টমাইজড করা সম্ভব। এর আইকন, এ্যানিমেশন ও তথ্য কাঠামো ভিন্ন ভিন্ন দেশ, ভাষা ও ফোন ফরম্যাটে ব্যবহার করা যায়।

অপোর গবেষণা ও উন্নয়নের প্রধার লক্ষ্যই হচ্ছে সবসময় গ্রাহককে ফোন ব্যবহারে দারুণ অভিজ্ঞতা দেওয়া। কালারওএস তেমনই এক শক্তিশালী মাধ্যম। কালারওএস ১২ সবচেয়ে বেশি নজর দিয়েছে ব্যবহারে স্বস্তি ও স্থায়ীত্বের ওপর। এটি দীর্ঘক্ষণ ব্যবহারে ফোন ধীরগতির হয় না। এটি আগের চেয়ে ২০ ভাগ কম ব্যাটারি, ৩০ ভাগ কম মেমোরি খরচ করে।

তাছাড়া, কালারওসে ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এতে রয়েছে অ্যান্টি পিপিং ফিচার। আরো আছে প্রাইভেসি ড্যাশবোর্ড, লোকেশন শেয়ারিং, ওমোজি, এআই পাওয়ার সেভিং মোড, কালার অ্যাকসেসিবিলিটি, এআই সিস্টেম বুস্টার, কোয়ান্টাম এ্যানিমেশন ইঞ্জিন ৩.০, মাইক্রোফোন ও ক্যামেরা ইন্ডিকেটর। ২০২২ সাল নাগাদ বিশ্বব্যাপী ৫২টি স্মার্টফোন মডেলে আপডেটের মাধ্যমে ১৫ কোটি মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে অপোর। এটি যাবতকালের মধ্যে অপোর সবচেয়ে বড় কর্ম পরিকল্পনা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি