শনিবার, অক্টোবর ৩, ২০২৬
29.6 C
Dhaka

দ্বিগুণ হচ্ছে ভিভো সার্ভিস সেন্টার

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশে ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা পূরণে নিজেদের সার্ভিস সেন্টারকে দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। সারাদেশে ভিভো’র বিদ্যমান ২০টি সার্ভিস সেন্টারকে বাড়িয়ে খুব শিগগিরই ৪০টি’তে রূপান্তর করবে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি করোনা অতিমারির প্রকোপ বেড়ে যাওয়ার পর স্মার্টফোনের ব্যবহার ও চাহিদা দু’টিই বেড়েছে। বিদ্যমান সার্ভিস সেন্টারের মাধ্যমে এই চাহিদা প্রতিনিয়ত পূরণ করে যাচ্ছে ভিভো। তবে নিরবিচ্ছিন্নভাবে ক্রমবর্ধমান এই চাহিদা’র সেবা পূরণে সার্ভিস সেন্টার আরও বাড়ানোর এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

এছাড়াও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সারা দেশে একটি ২৪/৭ অপারেশনাল কুরিয়্যার ম্যানেজমেন্ট সার্ভিস প্রতিষ্ঠার কাজও করছে ভিভো। এই সেবা নিশ্চিত করা গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেয়া যাবে ভিভো স্মার্টফোন এবং এর এক্সেসরিজ ।

এদিকে দেশব্যাপি কঠোর লকডাউনের এ সময়ে গ্রাহকরা যাতে নিরবিচ্ছিন্ন বিক্রয় পরবর্তী সেবা সঠিকভাবে পান, সেজন্যে ভিভো ব্র্যান্ড স্টোরগুলোকে ব্যবহার করা হচ্ছে গ্রাহকদের অস্থায়ী পিকআপ পয়েন্ট হিসেবে। গ্রাহকরা নিজেদের স্মার্টফোনগুলোকে এই ব্র্যান্ড স্টোরগুলোতে রেখে যাচ্ছেন এবং সার্ভিসিং শেষে আবার একই জায়গা থেকে ফেরত নিয়ে যাচ্ছেন। ফলে লকডাউনে সার্ভিস সেন্টার খোঁজার ঝামেলা পোহাতে হচ্ছে না গ্রাহকদের।

বর্তমানে গ্রাহকরা এক ঘন্টার মাঝে তাদের আকাঙ্খিত সার্ভিসটি পেয়ে থাকেন ভিভো সার্ভিস সেন্টার থেকে। আর প্রতি মাসের তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবারে ভিভো গ্রাহকদের জন্যে পালন করে ভিভো সার্ভিস ডে ।

ভিভো বাংলাদেশের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার, মোঃ শরিফুল ইসলাম ইমন বলেন, ‘বাংলাদেশে বিক্রয়-পরবর্তী সেবাকে একটি মাইলফলকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভিভো। তাই করোনাকালীন লকডাউনের কারণেও যাতে এই সেবায় কোনো বিঘœ না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়াও বর্তমানে ভিভো ৯ ঘন্টা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্যোয়ারী ম্যানেজমেন্ট সেবা সরবরাহ করছে যা শীঘ্রই ২৪ ঘন্টায় উন্নীত হবে।’

ভিভো’র বিক্রয় পরবর্তী সেবা ইতোমধ্যে গ্রাহকদের কাছে ব্যাপক প্রশংশিত হয়েছে। নতুন সার্ভিস উদ্যোগের প্রশংসা করে ঢাকার একজন ভিভো গ্রাহক ওয়াহিদ মুরান  বলেন, ‘কিছুদিন আগে আমার ভিভো ভি১৫ প্রো’র ডিসপ্লে ভেঙ্গে যায়। ফোনটি জোড়া লাগানোর মত অবস্থায় ছিল না। ফ্রন্ট ডেস্কে তারা এক ঘন্টার মধ্যে ফোনটি ঠিক করে ফেলেন। ভিভো’র এ সার্ভিসে আমি খুবই মুগ্ধ হয়েছি।’

বর্তমানে দেশে ভিভো’র ২০টি সার্ভিস সেন্টার রয়েছে। এর মধ্যে ৩টি রয়েছে ঢাকায়। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, বগুড়া, নারায়নগঞ্জ, নরসিংদি, সিলেট, কুমিল্লা, গাজীপুর, রাজশাহী, সাভার, কক্সবাজার, যশোর, পটুয়াখালি এবং টাঙ্গাইলে রয়েছে বাকি সার্ভিস সেন্টারগুলো।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি