শনিবার, অক্টোবর ৩, ২০২৬
29.6 C
Dhaka

দারাজের সাথে সোয়াপের চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ (https://www.daraz.com.bd/) সম্প্রতি দেশের প্রথম রি-কমার্স ব্র্যান্ড সোয়াপ (https://swap.com.bd/) – এর সাথে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি স্মার্টফোনপ্রেমী এবং প্রযুক্তি অনুরাগীদের স্মার্টফোন ব্যবহারে নতুন সুযোগের সৃষ্টি করেছে।

সম্প্রতি আয়োজিত এক ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদ্বয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এবং সোয়াপ ও লাইভওয়্যার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী পারভেজ হোসেন।

এই চুক্তির আওতায় কোন গ্রাহক যদি তার পুরনো ইলেকট্রনিক পণ্যগুলো সোয়াপ অ্যাপ বা এর ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করেন, তবে তিনি পণ্যের দামের (বিক্রয়) সাথে ৬ হাজার টাকা পর্যন্ত ভাউচার পাবেন। পরে, গ্রাহক এই ভাউচারটি ব্যবহার করে অনলাইন মার্কেটপ্লেস দারাজ থেকে নতুন ফোন কিনতে পারবেন। গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় অফারটি চলবে চলতি  ২৬ এপ্রিল, ২০২১ থেকে ১৩ মে, ২০২১ পর্যন্ত।

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এ ব্যাপারে বলেন, ‘আমাদের দেশে প্রতিদিনই স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। আর এই ব্যবহারকারীদের জন্য কিছু করার প্রচেষ্টা থেকেই এ অংশীদারিত্ব।  এই নতুন চুক্তির ফলে পুরনো ইলেকট্রনিক ডিভাইস বিক্রি এবং সোয়াপ প্রদত্ত ভাউচার ব্যবহার করে আসল দামের চেয়ে অনেক কমে দারাজ থেকে নতুন ফোন কেনার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে। আমাদের বিশ্বাস এ অফার স্মার্টফোন ব্যবহারকারীদের এ ঈদে পছন্দের স্মার্টফোন কেনার সুযোগ করে দিবে।’

সোয়াপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পারভেজ হোসেন বলেন, ‘আশা করছি এই অংশীদারিত্ব আমাদের ও দারাজের গ্রাহকদের আরও সহজে ও সাশ্রয়ী মূল্যে আসল পণ্য পেতে সহায়তা করবে এবং একইসাথে ই-বর্জ্য এবং পরিবেশ দূষণ হ্রাস করে আরও সবুজ বাংলাদেশ গড়তে আমাদের সাহায্য করবে।’

এর ফলে, মানুষ তাদের ব্যবহৃত ইলেকট্রনিক পণ্যের বিনিময়ে শুধু একটি ন্যায্য মূল্যই পাবেন না, পাশাপাশি তারা কম মূল্যে নতুন ফোন কিনতে পারার অবিশ্বাস্য সুযোগও পাবেন।

অফার সম্পর্কে আরও জানতে +৮৮০ ১৮৮০-০৮৮৫৫৩ যোগাযোগ করতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি