বুধবার, এপ্রিল ২২, ২০২৬
31 C
Dhaka

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে ২২-২৩ জুলাই পঞ্চম ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’

spot_img

২২-২৩ জুলাই ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলায় আসছে পঞ্চম ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ের বিপিও সম্মেলন শেষে আগামী ২২-২৩ জুলাই রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হবে দুইদিনব্যাপী ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’। সম্মেলনটির উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত থাকবেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন ও অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল।

এছাড়াও সমাপনীতে প্রধান অতিথি হিসেবে থাকছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সম্মেলনের প্রস্তুতি তুলে ধরে বুধবার (১৯ জুলাই) বনানীতে বাক্কো কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের দুই দিন বিপিও খাতের ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। প্রথম দিনেই অনুষ্ঠিত হবে ৪টি সেমিনার। আর দ্বিতীয় দিনে ৫টি সেমিনার অনুষ্ঠিত হবে। হাইব্রিড পদ্ধতিতে অনলাইনেও চলবে সেমিনারগুলো। দেশী বিদেশী আলোচকরা সেমিনারে বাংলাদেশের বিপিও খাতে ২০২৫ সালের মধ্যে এক লক্ষ লোকের কর্মসংস্থান এবং ১  বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ ও প্রস্তুতিসহ সমসাময়িক তথ্য ও প্রযুক্তিসংক্রান্ত অনেক বিষয়ে আলোকপাত করবেন। মুক্তপেশাজীবি থেকে উদ্যোক্তা হওয়ার কৌশলও উপস্থাপন করবেন তারা।  

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বাক্কো কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার, পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম বাবু ও জনাব ফজলুল হক। এসময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তারা।

উল্লেখ্য, ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত হয়েছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩” । সাতটি বিভাগে পর্যায়ক্রমিক অনুষ্ঠানের পর এবারে ঢাকায় দুইদিনব্যাপী কেন্দ্রীয় আয়োজনের মাধ্যমে সমাপ্তি ঘটবে দেশের বিপিও শিল্পের এই সর্ববৃহৎ সম্মেলনের।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি