মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
33.1 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ৫০০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য প্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী করে তুলতে এবং প্রতিযোগীতা মূলক চাকরি বাজারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘একজন ছাত্র একটি ল্যাপটপ’ প্রকল্পের নিয়মিত কর্মসূচীর অংশ হিসাবে আজ ২১ সেপ্টেম্বর ২০২২ আশুলিয়ার ড্যারেফাডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫০০০টি ল্যাপটপ বিতরণ করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেন

ইস্টার্ন ব্যাংক লিমিেিটডের মানব সম্পদ বিভাগের প্রধান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলামনাই মঞ্জুরুল আলম জুয়েল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিেিটডের মানব সম্পদ বিভাগের পিপলস একুইজিশন বিভাগের প্রধান মোঃ রিয়াদ হোসেইন, সংগঠন উন্নয়ন বিভাগের প্রধান অনুভব রহমান ও টেলিটকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলামনাই ফারুক হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানে আরো বকাতব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিসিটির পরিচালক (হিসাব ও অর্থ) হামিদুল হক খান ও প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আবুল হোসেন।

উল্লেখ্য সামার-২০১০ সেমিষ্টার থেকে “একজন ছাত্রঃ একটি ল্যাপটপ” কর্মসূচীর আওতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনামূল্যে ল্যপটপ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ স্প্রিং ২০১৮ সেমিস্টারে ভর্তি হওয়া ২০০০ াশক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেয়া হল। এ নিয়ে এ পর্যন্ত মোট চল্লিশ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হল।

প্রধান অতিথির বক্তবে মঞ্জুরুল আলম জুয়েল বলেন, প্রযুক্তি আজ শিক্ষা গ্রহণ ও প্রদানের অবিচ্ছেদ্য অংশ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণের উদ্যোগ একটি সাহসী ও সময়োপযোগি পদক্ষেপ। তিনি শিক্ষার্থীদের  ল্যাপটপের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহŸান জানান।  তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ গ্রহনের মাধ্যমে  ভবিষ্যত প্রজন্মেকে প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে বাস্তব ও কর্মমুখী  জীবনে বিদ্যমান বিভিন্ন সমস্যা সহজে সমাধান করতে সহযোগিতা করবে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালিত “ওয়ান স্টুডেন্টঃওয়ান ল্যাপটপ”  প্রকল্প গুরুত্বপূর্ন ভ’মিকা রাখছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে হামিদুল হক খান বলেন, মুক্তিযোদ্ধারা যে স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মত্যাগ করেছিলেন বর্তমান প্রজন্মের উচিত নিজেদেরকে সেভাবে প্রস্ফুটিত করে বাংলাদেশকে একটি ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলে নিজেদের  যোগ্যতা প্রমান করা।  

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি