শনিবার, মে ২৩, ২০২৬
33 C
Dhaka

দেশের ৬৪ জেলার ফ্রিল্যান্সাররাও পাবে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১

spot_img

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে ৭ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১।

এ উপলক্ষে বেসিস অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব ফারহানা এ রহমান, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক রাশাদ কবির, বেসিস এর সহ-সভাপতি মুশফিকুর রহমান, ব্যাংক এশিয়ার সিনিয়র কার্যনির্বাহী সহ-সভাপতি ও আন্তর্জাতিক বিভাগীয় প্রধান মোঃ জিয়া আরফিন এবং মাস্টারকার্ড বাংলাদেশ-এর প্রতিনিধি।  

শুরুতে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক রাশাদ কবির বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ এর আয়োজন ও প্রস্তুতিবিষয়ক নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ এর কার্যক্রম ২৭ অক্টোবর ২০২১ তারিখ থেকে নিবন্ধনের মাধ্যমে শুরু হবে। আগ্রহী ব্যাক্তি বা প্রতিষ্ঠান আগামী ১১ই নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এরপর বিচারকদের মাধ্যমে ধাপে ধাপে যাচাই বাছাই করে দুইটি ভাগে মোট ১০০টি পুরষ্কার প্রদান করা হবে। এর মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে থাকবে ২০ টি পুরষ্কার এবং ব্যক্তি পর্যায়ে থাকবে ৮০টি পুরষ্কার। প্রতিষ্ঠান পর্যায়ে আউটসোর্সিং প্রতিষ্ঠান বিভাগে ৫টি, স্টার্টআপ বিভাগে ৫টি এবং এক্সপোর্ট এক্সিলেন্স বিভাগে ১০টি পুরষ্কার থাকবে। আর ব্যাক্তি পর্যায়ে  ৬৪ জেলায় ৬৪ জনকে, ব্যক্তি নারী বিভাগে ৬ জনকে এবং আউটসোর্সিং প্রফেশনাল বিভাগে সেরা ১০ জনকে পুরষ্কার প্রদান করা হবে।

বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ এর উপদেষ্টা জনাব ফারহানা এ রহমান নারীদের ঘরে বসে অনলাইন আউটসোর্সিংয়ের বিষয়ে উৎসাহিত করেন এবং আরো বলেন, যেভাবে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে আমাদেরও সেভাবে দক্ষতা উন্নয়ন করতে হবে। প্রত্যন্ত এলাকা থেকে যারা কাজ করছেন তাদেরকে দৃশ্যমান করা ও স্বীকৃতি প্রদান, রপ্তানিতে তাদের অবদান তুলে ধরা, ব্যক্তিগতভাবে যারা ফ্রিল্যান্সিং করছেন তারা যাতে কোম্পানি তৈরির মাধ্যমে উদ্যোক্তা হতে পারেন সেটাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য হিসেবে তিনি উল্লেখ করেন।

ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জিয়া আরফিন তার বক্তব্যে প্রতিবছর বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড আয়োজনের জন্য বেসিসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ব্যাংক এশিয়া প্রায় শুরু থেকেই এ আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি বিশ্বাস করি এ আয়োজনের মাধ্যমে একদিকে যেমন তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি বৃদ্ধি পাবে অন্যদিকে তেমনি দেশের প্রায় সকল জেলা ও প্রত্যন্ত এলাকায় অনলাইন আউটসোর্সিং-এ যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করবে।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর তার বক্তৃতায় বলেন, সরকার ২০২৫ সাল নাগাদ ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্ণিত লক্ষ্যমাত্রা অর্জনে ইতিমধ্যে এ খাতে অর্জিত আয়ের উপর ১০% নগদ প্রণোদনা চালু করেছে। তিনি এই নগদ প্রণোদনা ২০%-এ উন্নীত করার অনুরোধ জানান। নতুন নতুন বাজার খুঁজে বের করার জন্য সরকারের সাথে বেসিস একাত্ম হয়ে কাজ করছে। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে নতুন নতুন পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে বলে মনে করেন। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে যেসব বিষয়ে ইতিমধ্যে আমাদের দেশীয় সফটওয়্যার ও সফটওয়্যার পরিষেবা সফলভাবে ব্যবহৃত হচ্ছে তা পৃথিবীর অন্যান্য দেশের কাছে নিয়ে যেতে হবে। এ ব্যাপারে বেসিস সরকারকে অনুরোধ জানিয়ে আসছে। কারণ রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে যথোপযুক্ত উদ্যোগ গ্রহণে বেসিসের পাশাপাশি সরকারের সহযোগিতা অত্যাবশ্যক।

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ এর প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে ব্যাংক এশিয়া এবং সহযোগিতায় আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল ও মাস্টারকার্ড বাংলাদেশ।

নিবন্ধন করুন এই লিঙ্ক https://outsourcingaward.basis.org.bd/ ব্যবহার করা।

এই সপ্তাহের জনপ্রিয়

টেলিকম খাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

সর্বশেষ

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

টেকভিশন২৪ ডেস্ক: সবচেয়ে বেশি বাস অপারেটরদের সমাহার নিয়ে এক...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি