রবিবার, জুন ১৪, ২০২৬
27.6 C
Dhaka

গুগলের বার্ড এআই চালু হয়েছে ১৮০ দেশে

টেকভিশন২৪ ডেস্ক: গত মার্চে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘বার্ড’ নিয়ে আসে গুগল। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীদের জন্য চ্যাটবটটি উন্মুক্ত করেছিল টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। ফলে এটি ব্যবহার করতে হলে দীর্ঘদিন ওয়েটলিস্ট বা অপেক্ষমান তালিকায় থাকতে হতো অনেককে। এই অসুবিধা দূর করতে ১৮০টি দেশে বসবাসকারীদের জন্য বার্ড করেছে গুগল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আই/ও ২০২৩ সম্মেলনে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এ ঘোষণা দেন। ১৮০টি দেশে চালু হওয়ায় এখন আর অপেক্ষামান তালিকায় থাকতে হবে না ব্যবহারকারীদের। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় চ্যাটবটটিতে সংলাপ করা গেলেও শিগগিরই জাপানি ও কোরিয় ভাষায়ও সংলাপ করা যাবে বলে জানিয়েছে গুগল।

এদিকে, এখন থেকে গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে পাওয়া যাবে বার্ডের সুবিধা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে সাধারণত এআইয়ের ব্যবহার বেশি হয়ে থাকে। ‘মাইক্রোসফট ৩৬৫’-এর অ্যাপ্লিকেশনগুলোতে এআইভিত্তিক ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিযোগিতায় টিকে থাকতে গুগলও ওয়ার্কস্পেসে বার্ডের সুবিধা নিয়ে এসেছে।

এখন থেকে ব্যবহারকারীকে কোড লিখতে এবং সফটওয়্যার উন্নয়নেও সহায়তা করবে বার্ড চ্যাটবট। চ্যাটবটটি ব্যবহারকারীকে মোট ২০টি প্রোগ্রামিং ভাষায় কোড লিখে দেবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগল জানিয়েছে, সি++,গো, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন ও টাইপস্ক্রিপ্টসহ ২০টিরও বেশি প্রোগ্রামিং ভাষা সমর্থন করবে বার্ড এআই। তবে গুগল সব প্রোগ্রামিং ভাষার তালিকা প্রকাশ করেনি।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি