শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.4 C
Dhaka

করপোরেটদের জন্য ডিসকাউন্ট সহ নানা সুবিধা নিয়ে ‘ফুডপ্যান্ডা ফর বিজনেস’

টেকভিশন২৪ ডেস্ক: করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্ডার প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে সম্প্রতি ফুডপ্যান্ডা চালু করেছে ‘ফুডপ্যান্ডা ফর বিজনেস।’ করপোরেট গ্রাহকদের জন্য তৈরি এই প্ল্যাটফর্মটিতে বিশেষ ছাড়, অ্যালাওয়েন্স সেটিং অপশন, সহজে বিল পরিশোধ ও আরও অনেক সুবিধাসহ খুব সহজে অর্ডার করা যাবে। প্রতিষ্ঠানগুলোর অর্ডার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে, এতে রয়েছে সুবিধাজনক নেভিগেটিং সিস্টেমের সাথে আলাদা ড্যাশবোর্ড।

এছাড়াও, করপোরেট গ্রাহকদের সকল কর্মীদের জন্য থাকছে বিশেষ ছাড়।

 ফুডপ্যান্ডা ফর বিজনেসের লক্ষ্য করপোরেট প্রতিষ্ঠানগুলো অনুষ্ঠান বা বিশেষ আয়োজনে অর্ডার প্রক্রিয়া ঝামেলাহীন করা। প্ল্যাটফর্মটিতে খুব শীঘ্রই আসছে ক্যাটারিং ও প্রি-অর্ডারের অপশন। সহজভাবে বললে, ফুডপ্যান্ডা ফর বিজনেস একটি প্রতিষ্ঠানের খাবার ও খাবার সংক্রান্ত প্রয়োজনীয়তার সকল সমাধান প্রদান করবে। প্ল্যাটফর্মটির মাধ্যমে যেকোন প্রতিষ্ঠান মিটিং, করপোরেট রিট্রিট, সংবাদ সম্মেলন, অফিসে জন্মদিন পালন এবং কর্মীদের জন্য প্রতিদিনের অফিসের খাবার অর্ডার করতে পারবে।  এছাড়াও, প্যান্ডামার্ট এবং শপের মাধ্যমে দৈনন্দিন ব্যবহারের পণ্য ও প্যান্ট্রি আইটেমগুলোর বিশাল সংখ্যক অর্ডার সহজেই করতে পারবে করপোরেট প্রতিষ্ঠানগুলো।

অর্ডার প্রক্রিয়া যতোটা সম্ভব সহজ ও সুবিধাজনক করতে ফুডপ্যান্ডা ফর বিজনেসের সকল গ্রাহকদের বিশেষ ছাড় প্রদান করা হবে। এছাড়া, ড্যাশবোর্ডের ওপর প্রতিষ্ঠানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী এ সেবা নিজেদের মতো করে সাজাতে পারবে। উদাহরণস্বরূপ, সপ্তাহজুড়ে একাধিক অনুষ্ঠান ও মিটিং থাকলে প্রতিষ্ঠানগুলো ১৪ দিন পর্যন্ত অগ্রিম ক্যাটারিং সেবা প্রি-অর্ডার করতে পারবে (খুব শীঘ্রই আসছে ক্যাটারিং ও প্রি-অর্ডারের অপশন) ।

এই পোর্টালের মাধ্যমে ম্যানেজার, বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মীদের দৈনিক ভাতা নির্ধারণ এবং পরিবর্তন সহজে ও দ্রুত করতে পারবেন। এর জন্য রয়েছে প্ল্যাটফর্মে তাদের ক্রেডিট লাইন, টিমের অ্যাক্সেস আপডেট এবং অর্ডার সংক্রান্ত আর্থিক কার্যকলাপ তদারকি ইত্যাদি সুবিধা। ফুডপ্যান্ডা ফর বিজনেসের একটি বিশেষ সুবিধা হচ্ছে অর্ডারের বিশদ বিবরণ এবং ইনভয়েস মাসিকভাবে তৈরি করা হয়, যার ফলে হিসাব সহজে রাখা যাবে। টিম বা যে খাতেই ব্যবসা থাকুক, ফুডপ্যান্ডা ফর বিজনেস প্রতিষ্ঠানের প্রয়োজন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়টির ওপর জোর দিয়ে ফুডপ্যান্ডা ফর বিজনেসে সাইন-আপ করা সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট অ্যাকাউন্ট ম্যানেজার নিযুক্ত করা হবে।   

এ নিয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা জুবায়ের সিদ্দিকী বলেন, ‘করপোরেট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য সহজ ও সুবিধাজনক অর্ডারের অভিজ্ঞতা প্রদানের জন্য এমন একটি সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। নতুন এই প্ল্যাটফর্মটি বিলিং প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত করার পাশাপাশি এ সকল প্রক্রিয়া আরও কার্যকর ও সুবিধাজনক করে তুলবে। এ প্ল্যাটফর্মটি উন্মোচনের মাধ্যমে আমরা এখন করপোরেট গ্রাহকদের এক ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করতে প্রস্তুত।’

ফুডপ্যান্ডা ফর বিজনেস ইতিমধ্যে ১৪টি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে এবং ৩ হাজার প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছে।

প্ল্যাটফর্মটি সম্পর্কে জানতে: https://corporate.foodpanda.com.bd/

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি