শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.4 C
Dhaka

সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারকে বীমার চেক দিলো সহজ

টেকভিশন২৪ ডেস্ক: গত ফেব্রুয়ারি মাসে ঢাকা-বগুড়া মহাসড়কে দূর্ঘটনায় নিহত মোঃ ইয়াছিন আলী এবং তার স্ত্রী হোসনে আরা ফিরোজার পরিবারের হাতে বীমার চেক তুলে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ও মোবাইল অ্যাপভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান সহজ।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধী মেনে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লি. এবং এসআর ট্রাভেলসের সহযোগিতায় সহজ কার্যালয়ে সীমিত পরিসরে বীমার চেক হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বীমার চেক গ্রহণ করেছেন তাদের দুই কন্যা মেহনাজ তাবাসসুম ও ফাতেমা তাছনিয়া।

মোঃ ইয়াছিন আলী ও তার স্ত্রী হোসনে আরা ফিরোজা দুজনই বগুড়ায় বসবাস করতেন। তারা দুজনই দূর্ঘটনার সময় ঢাকা থেকে বগুড়া ফিরছিলেন এবং অনলাইনে সহজ প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনেছিলেন। টিকিট কেনার সময় তাদের দুজনেরই জনপ্রতি ১০ টাকার বিনিময়ে সহজ প্ল্যাটফর্ম থেকে ভ্রমণ সংক্রান্ত বীমা সুবিধা নেয়া ছিলো।

উল্লেখ্য, অনলাইন টিকেটিং সেবাদাতা প্রতিষ্ঠান সহজ থেকে বাসের টিকিটের টাকার সাথে বাড়তি জনপ্রতি মাত্র ১০ টাকার বিনিময়ে বীমা সুবিধা গ্রহণের সুযোগ পেয়ে থাকেন যাত্রীরা। মাত্র ১০ টাকার বীমা সুবিধা নিয়ে ভ্রমণ করলে যদি দূর্ঘটনায় যাত্রীর মৃত্যু হয় তবে সহজ থেকে নিহতের পরিবারকে বীমা বাবদ সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে। এই সুবাদে নিহত মোঃ ইয়াছিন আলী এবং হোসনে আরা ফিরোজার পরিবারের হাতে জনপ্রতি ১,৫০,০০০ টাকা করে মোট ৩,০০,০০০ টাকা তুলে দিয়েছে সহজ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহজ-এর ডিরেক্টর (টিকিট) শাকিল জোয়াদ রহিম; সহজ-এর ডিরেক্টর (সেলস) মো. তাসলিমুর রহমান; সহজ-এর ডিরেক্টর (গ্রোথ) সাইফুল মোহাম্মদ শফিক; এসআর ট্রাভেলস (প্রা.) লি.-এর ম্যানেজিং ডিরেক্টর জি. রহমান শহিদ; সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লি.-এর গ্রুপ ও ব্যাঙ্কঅ্যাস্যুরেন্স বিভাগের অ্যাসিসট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন সোহাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

উল্লেখ্য, অনলাইনে সহজ প্ল্যাটফর্মে বীমা সুবিধা গ্রহণের পাশাপাশি এসআর ট্রাভেলস, সেন্টমার্টিন ট্রাভেলস, রয়েল কোচ, অরিন ট্রাভেলস, মানিক এক্সপ্রেস, কোটালীপাড়া স্টারলাইন, টুঙ্গিপারা এক্সপ্রেস, সেন্টমার্টিন ২০২০ (প্রা.) লি., এম.আর এন্টারপ্রাইজ এবং শুভ বসুন্ধরা পরিবহন-এর টিকিট কাউন্টার থেকে সরাসরি বা অফলাইনেও টিকিট কাটার ক্ষেত্রে উপরোক্ত বীমা সুবিধা গ্রহণ করার সুযোগ পাবেন সম্মানিত যাত্রীরা।

সম্মানিত যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভ্রমণ সংক্রান্ত বীমা সুবিধা প্রদানের পাশাপাশি অফলাইনে টিকিট কাটার ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধী অনুসরণ করে সহজ। মাস্ক পরিধান নিশ্চিতকরণ, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজেশন এবং নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে টিকিট বুকিং সংক্রান্ত সবরকম কর্মকান্ড পরিচালনা করা হয়ে থাকে সহজ-এর পক্ষ থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি