বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
25 C
Dhaka

ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের নিবন্ধন চলছে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ‘স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য’ স্লোগানকে সামনে রেখে বন্য প্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় সচেতনতা এবং বন্য প্রাণী সংরক্ষণ উৎসাহিত করতে দেশ জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে প্রথম ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪ । পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় এ অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। সারা দেশ থেকে দুইটি ক্যাটাগরিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে ৩০টি প্রশ্নে ও জাতীয় পর্যায়ে ৪০টি প্রশ্নে পরীক্ষা দেবেন।

অলিম্পিয়াডে নিবন্ধন করা যাবে আগামী ২৫ মে ২০২৪ তারিখ পর্যন্ত। অলিম্পিয়াডের ওয়েবসাইট www.bfdwlo.org এ নিবন্ধন করা যাবে। দেশব্যাপী ৬৪ জেলায় এই অলিম্পিয়াড আয়োজিত হবে। জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। জেলা পর্যায়ে অংশগ্রহণকারীরা ই-সার্টিফিকেট পাবে। জাতীয় পর্বের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে। জাতীয় পর্বের প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ী পাবে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা।

নিবন্ধনের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় স্কুল এক্টিভেশন শুরু করা হবে। বিভিন্ন জেলার বন বিভাগের সহযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের বিস্তারিত জানানোর পাশাপাশি পোস্টার, বুকলেট, প্রশ্নের ধরণ এবং ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি অলিম্পিয়াডে নিবন্ধন করতে তাদেরকে উৎসাহিত করা হবে। নিবন্ধন প্রক্রিয়া এবং স্কুল এক্টিভেশনে আগ্রহ প্রকাশ করতে মেইল করা যাবে  info@bfdwlo.org

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি