শুক্রবার, জুন ৫, ২০২৬
29.2 C
Dhaka

১৮ বছরের হ্যাকারের হাতে নাস্তানাবুদ উবার

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: হ্যাকিংয়ের শিকার হয়েছে জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ১৮ বছরের এক কিশোর মার্কিন এ প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং গুগল ক্লাউডসহ উবারের বেশকিছু বাণিজ্যিক টুলে প্রবেশ করতে সক্ষম হয়েছে বলে দাবি ওই কিশোর হ্যাকারের। হ্যাকার নিজেই উবারের স্ল্যাক সিস্টেমে এ বিষয়ে পোস্ট করেছেন।

উবারের অভ্যন্তরীণ গোপন নথিপত্রের স্ক্রিনশট শেয়ার করে ওই হ্যাকার বলেন, আমি একজন হ্যাকার এবং ডেটা ফাঁসের শিকার হয়েছে উবার।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ এ বিষয়ে উবারের কাছে জানতে চাইলে কোনো ধরনের উত্তর দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। তবে উবার এরইমধ্যে কর্মীদের বেশকিছু সফটওয়্যার ব্যবহার বন্ধ করে দিয়েছে, এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে উবারের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেনি ওই হ্যাকার। মজা করতে গিয়েই এমনটা করেছেন তিনি।

তবে এক টুইট বার্তায় উবারের পক্ষ থেকে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা বিষয়ক ঘটনার তদন্ত করছি। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও যোগাযোগ রাখছি। উবার নিশ্চিত করছে, কোম্পানির পরিষেবায় কোনো সমস্যা নেই।
ইউগা ল্যাবসের সিনিয়র ইঞ্জিনিয়ার স্যাম বলেন, ওই কিশোর হ্যাকার অভ্যন্তরীণ গোপন নথিপত্রের যে স্ক্রিনশট শেয়ার করেছে তা খুবই বিশ্বাসযোগ্য।

উবারের প্রাক্তন প্রধান নিরাপত্তা কর্মকর্তা জোসেফ সুলিভান ২০১৬ সালে একটি বড়সড় সাইবার হামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। হ্যাকারদের ১০ লাখ মার্কিন ডলার দিতে চেয়েছিলেন তিনি। যার বিচার এখনও চলমান রয়েছে। সে ঘটনায় প্রায় ৫৭ মিলিয়ন গ্রাহক এবং ড্রাইভারের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছিল।

সাইবার সিকিউরিটির অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেছেন, হ্যাকারের কাছে উবারের হাই অ্যাক্সেস আছে বলে মনে হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষে এটা জানাও কঠিন হবে যে তারা হ্যাকারকে নেটওয়ার্ক থেকে সরিয়ে দিতে পেরেছে কি না।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি