শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
29.4 C
Dhaka

অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: যাত্রা শুরু করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ’। গত ৭ অক্টোবর (সোমবার) ঢাকার পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে একটি ঝলমলে আয়োজনে সংগঠনটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ এর কমিটির সদস্যরাসহ বাংলাদেশে ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরের স্বনামধন্য উদ্যোক্তা, ফটোগ্রাফি কোম্পানি ড্রিম ওয়েভার, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

সংগঠনের দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং মহিলা বিষয়ক সম্পাদক বিতাস্তা আহমেদের সঞ্চালনায় কুরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাজিয়া হক কনক। তিনি সংগঠনের পরিচয় তুলে ধরেন।

এরপর সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নাজমুল ইসলাম বাংলাদেশে ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। কীভাবে সংগঠনের সদস্য নির্বাচন করা হবে এবং কারা সদস্য হতে পারবেন তা তুলে ধরেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মাহমুদ।

সংগঠনের সাধারণ সম্পাদক সালাফিন রাফি জানান, বাংলাদেশ এ শিল্পে প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকার লেনদেন। এত বড় এই সেক্টরকে শিল্প হিসেবে ঘোষণা করতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি মুহাম্মদ তারিকুজ্জামান বলেন, ‘দেশে ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরের অপার সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশে দক্ষ মানবসম্পদ প্রস্তুত করা হবে। এ শিল্পে যারা শ্রম দিচ্ছে তাদের শ্রমের যথাযথ মূল্যায়নসহ স্থায়ী আর্থিক সুবিধার আওতায় নিয়ে আসতে হবে।’ সঠিক দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনার মাধ্যমে আগামী শিক্ষিত ও মেধাবী তরুণদের এ সেক্টরের প্রতি আগ্রহের ব্যাপারে জোর দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে দেশের স্বনামধন্য ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিগমাজ এর স্বত্বাধিকারী সিগমা মেহেদী সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে নিজের বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে আগত ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরের স্বনামধন্য উদ্যোক্তারা নিজেদের অনুভূতি ও মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে কেক কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি