বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
26.7 C
Dhaka

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বন্যার্তদের সাহায্য করার লক্ষ্যে এগিয়ে এসেছেহুয়াওয়েও। এই উদ্দেশ্যে অলাভজনক সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশনের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে। বন্যাদুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন ও বাড়িঘর নির্মাণের জন্য অভিযাত্রিক ফাউন্ডেশনকে তহবিল দিয়েছে প্রতিষ্ঠানটি। 

হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, “ভয়াবহ এই বন্যার কারণে বাংলাদেশে অকল্পনীয় ক্ষতি হওয়ায় হুয়াওয়ে পরিবার গভীরভাবে মর্মাহত। পুনর্বাসন প্রক্রিয়ায় আমরা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জানি যে, বন্যায় সব হারানো মানুষের কষ্টকে লাঘব করা সহজ নয়। কিন্তু যেহেতু আমরা শুধু একটি কোম্পানিই নই, এই সোসাইটির একজন দায়িত্বশীল কর্পোরেট সদস্যও; পুনর্বাসনের এই কঠিন যাত্রায় আমরা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোকে আমাদের দায়িত্ব হিসেবে মনে করছি। তার ফলশ্রুতিতেই আমরা বন্যাকবলিত এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন ও ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে একসাথে কাজ করে যাব”

হুয়াওয়ের দেয়া তহবিল দুইটি ধাপে ব্যবহার করা হবে। প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কয়েকটি বন্যা আশ্রয় কেন্দ্র ও নৌকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। ক্যাম্পগুলোতে চিকিৎসকদের পরামর্শ, ওষুধ, পানি বিশুদ্ধকরণ কিট, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা বিনামূল্যে দেয়া হবে।

বন্যার পানি নেমে গেলে দ্বিতীয় পর্যায়ে বন্যাদুর্গত এলাকায় কিছু ক্ষতিগ্রস্তদের নিজস্ব জমিতে বিনামুল্যে বাড়ি নির্মাণ করে দে য়া হবে। অভিযাত্রিক ফাউন্ডেশন উল্লিখিত সমঝোতা স্মারকের আওতায় সব মেডিকেল ক্যাম্প, বাড়ি নির্মাণ ও বিতরণ কার্যক্রম সমন্বয় এবং পরিচালনা করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি