রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

ইভ্যালির ডিজিটালসহ পুরো মিডিয়া বায়িং করছে বেক্সিমকো ৩৬০

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’র সবধরনের মিডিয়া স্ট্র্যাটেজি এবং বায়িং এর কাজ করছে বেক্সিমকো ৩৬০ লিমিটেড। ডিজিটাল, টেলিভিশন, রেডিও, সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টালে ইভ্যালির বিজ্ঞাপন সংক্রান্ত সব বিষয়ে সেবা প্রদান করছে সংস্থাটি। 

এ বিষয়ে ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা আরিফ আর হোসেন বলেন, “২০১৮ সালের ডিসেম্বরে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরুর পর থেকে দেশের সাধারণ গ্রাহক ও ভোক্তা শ্রেণীর সাধ এবং সাধ্যের মধ্যে মেলবন্ধন তৈরি করে যাচ্ছে ইভ্যালি। ইভ্যালির ৪০ লক্ষের বেশি গ্রাহকদের প্রতিনিয়ত আকর্ষণীয় অফারে দারুন সব পণ্য দিতে কাজ করে যাচ্ছি আমরা। এসব অফারের তথ্য সবস্তরের জনগণের কাছে পৌছে দিতে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে বেক্সিমকো ৩৬০ লিমিটেড। আশা করছি বেক্সিমকো ৩৬০ লিমিটেডের মিডিয়া স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের প্রত্যাশিত গ্রাহকদের কাছে পৌছাতে পারবো।”

গত বছরের নভেম্বর থেকে ইভ্যালির মিডিয়া বায়িং শুরু করে প্রতিষ্ঠানটি। এছাড়া বর্তমানে বেক্সিমকো ৩৬০ লিমিটেডের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বেক্সিমকো এলপিজি এবং বেক্সিমকো কমিউনিকেশন-আকাশ ডিটিএইচ নিজেদের মিডিয়া বায়িং করছে।

বেক্সিমকো ৩৬০ লিমিটেডের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) শাবাব করিম চৌধুরী বলেন, “ইভ্যালির সঙ্গে যুক্ত হবার পর থেকে আমরা ব্র্যান্ডিং নিয়ে নতুনভাবে কাজ করার চেষ্টা করে আসছি। তারই ধারাবাহিকতায় রমজানে আমরা ইফুড এবং আকাশ ডিটিএইচকে একসাথে নিয়ে “ই-ইফতার” নামে একটি শো অন-এয়ার করছি, যা ইতিমধ্যে কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন প্লাটফরমে বেশ সাড়া ফেলেছে। ভবিষ্যতে এ ধরনের আরো নতুন নতুন চমক নিয়ে আসার জন্য প্রতিনিয়ত কাজ করছে বেক্সিমকো ৩৬০ লিমিটেড।”

বেক্সিমকো ৩৬০ লিমিটেড বেক্সিমকো গ্রুপের একটি মিডিয়া বায়িং সংস্থা। ২০১৯ সালের সেপ্টেম্বরে বেক্সিমকো গ্রুপের মিডিয়া সংক্রান্ত কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এ সংস্থাটি কাজ শুরু করে। যাত্রার শুরু থেকেই তারা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড কমিউনিকেশন এবং মিডিয়া বিষয়ক সেবা সরবরাহের মাধ্যমে এ শিল্পে নিজেদের দৃঢ় অবস্থান তৈরি করেছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি