শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

আলেশা মার্টের মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: চেক প্রতারণার মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বেধে দেয়া সময়ে আদালতে হাজির না হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ পরোয়ানা জারি করেন।

৩০ জুন, বৃহস্পতিবার মামলার বাদী আবু সাঈদের আইনজীবী শামীম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার (২৮ জুন) আসামি মঞ্জুরুল আলমের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। এদিন তিনি আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, আলেশা মার্টের পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার অনলাইনে দেখতে পান বাদী আবু সাঈদ। এরপর ২০২১ সালের মাঝামাঝি সময়ে দুই লাখ ৬৮ হাজার ৫০০ টাকা পরিশোধ করে একটি মোটরসাইকেল ক্রয়ের অর্ডার করেন। মোটরসাইকেলটি অর্ডারের ৪৫ দিনের মধ্যে ডেলিভারির কথা ছিল। নির্ধারিত সময়ে মোটরসাইকেল না দেওয়ায় ৪ জানুয়ারি তারা একটি চেক দেন। চেকের টাকা ব্যাংকে তুলতে গেলে (টাকা না থাকায়) তা ডিজঅনার হয়। এরপর আসামিকে টাকা দেওয়ার জন্য উকিল নোটিশ পাঠান মামলার বাদী।

টাকা না দেওয়ায় গত ১৮ মে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন আবু সাঈদ। আদালত মামলাটি আমলে নিয়ে ২৮ জুনের মধ্যে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি