বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
25.7 C
Dhaka

৩০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে শেষ হলো ২দিনের আনিসুল হক কোহর্ট উদ্যোক্তা হাট

টেকভিশন২৪ ডেস্ক: “আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্টপ্রেনিউরস” প্রকল্পের আওতায় রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আনিসুল হক কোহর্ট উদ্যোক্তা হাট। গত ২৮ জুন সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে উদ্যোক্তা হাট উদ্বোধন করেন নিজ ক্ষেত্রে প্রসংশিত চারজন নারী। বিকালে হাট পরিদর্শন করেন আনিসুল হক ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক। বিকেলে মেলা ঘুরে আনিসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবানা হক বলেন, এখানে আসা উদ্যোক্তাদের কাজ দেখে মনে হলো, তাঁদের অনেক চেষ্টা আছে। তবে পণ্যের রং, নকশা ও ফিনিশিংয়ে আরও উন্নতি করতে হবে; তা না হলে সম্ভাবনাময় এসব পণ্য গ্রাহক পর্যায়ে ভালো সাড়া পাবে না, দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে না। এ জন্য এই উদ্যোক্তাদের ভালো নকশাকারকদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন তিনি।

উদ্যোক্তা হাটের অন্যতম আয়োজক ও ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ প্ল্যাটফর্মের সমন্বয়ক প্রমি নাহিদ বলেন, আনিসুল হক কোহর্টের তত্ত্বাবধানে গত চার-পাঁচ মাসে যেসব নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন, তাঁরাই এ প্রদর্শনীতে এসেছেন। উদ্যোক্তাদের অনেকে কেবল অনলাইনে ব্যবসা করেন। এখানে আসার ফলে গ্রাহকদের সঙ্গে উদ্যোক্তাদের পণ্য ও সেবার সরাসরি সম্মিলন ঘটল।নারায়ণগঞ্জ সদর থেকে মেলায় অংশ নিয়েছেন পোশাক তৈরির প্রতিষ্ঠান সাতরঙের মালিক ফারহানা মুক্তা। তিনি বলেন, ‘মেলায় অনেকের সঙ্গে পরিচিত হতে পেরেছি; ব্যবসায় উদ্যোগকে কীভাবে আরও সামনে এগিয়ে নেওয়া যায়, তার কিছু ধারণাও পেয়েছি।’

আচার ও পিঠা নিয়ে নিয়ে মেলায় এসেছিলেন ধবলের উদ্যোক্তা উত্তরার আসমা হক। তিনি বলেন, ‘এই মেলায় এসে গ্রাহকদের আরও কাছে যেতে পেরেছি। এ ছাড়া পণ্যের বিপণন নিয়েও বিস্তৃত ধারণা পেয়েছি।’

নারী উদ্যোক্তাদের কাজের সক্ষমতা তৈরি, নেটওয়ার্ক সম্প্রসারণ, পরামর্শ প্রদান এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া হাটের উদ্দেশ্য। হাটে উদ্যোক্তারা তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করেছেন। এ তালিকায় আছে রান্নাঘরের মসলা থেকে শুরু করে পোশাক, চামড়াজাত পণ্য, খাদ্যসামগ্রী, হাতে তৈরি অলংকার, চিকিৎসা, বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ সেবাসহ বিভিন্ন ধরনের অনলাইনভিত্তিক সেবা।

প্রথমদিন সকালে হাটের উদ্বোধন করেন গুটিপার উদ্যোক্তা তাসলিমা মিজি, প্রজেক্ট সেকেন্ড হোমের স্বত্বাধীকারী সুমনা শারমীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার বিউটি আক্তার এবং বিডিওএসএন এর প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। হাটে ট্রেড লাইসেন্স নবায়ন বিষয়ে একটি উন্মুক্ত আড্ডা পরিচালনা করেন শাহীন’স হেল্পলাইনের ফাউন্ডার ও সিইও মোঃ আমিনুল ইসলাম শাহীন।

একই সাথে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় সহযোগিতা করতে উদ্যোক্তাদের হিসাব সংরক্ষণে সহায়তা করা প্রতিষ্ঠান এসএমই ভাই- এর সঙ্গে বিডিওএসএন একটি চুক্তি স্বাক্ষর করে।

হাটের দ্বিতীয় দিন বিকেলে চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের পক্ষ থেকে কয়েকজন সফল উদ্যোক্তা নারী উদ্যোক্তাদের সঙ্গে আড্ডায় যুক্ত হন। পণ্যের ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি বিষয়ে আড্ডা দেন তারা।

উদ্যোক্তা হাটে ৩০ জন নারী উদ্যোক্তা ৩০টি স্টলে তাদের পণ্য ও সেবা নিয়ে উপস্থিত। উদ্যোগগুলো হলো- পারফেকশন অব পরিণীতা, রঙ্গীমা, ধবল, ফাইনফেয়ার ক্র্যাফট, বাঙালি, ফারহানাস ড্রিম, ডিএস ক্রিয়েশন, শ্রদ্ধা, অ্যানেক্স লেদার, সিজনস বুটিক, আমরা পারি, আই ক্লে, প্রয়াস, আইকনিক ক্রিয়েশন, ট্যাম ক্রিয়েশন, পূর্ণতা ক্র্যাফট, শাবাব লেদার, স্যানট্রেন্ড, এআরবি ডিজাইন, একাত্তর সোর্সিং লিমিটেড, ফ্রেন্ডস কনসালটেন্সি, কাদম্বরি এক্সক্লুসিভ, আশা ফুড, জে বি কালেকশন, বি. টেক কন্সট্রাকশন অ্যান্ড কনসাল্টিং, ওয়াসি ক্রাফট, সাতরঙ, এক্সট্রা মাইলেজ কেয়ার, নন্দন কুটির ও জি স্পাইস। এছাড়া বিশেষ সেবা হিসেবে ব্যাংক এশিয়া, এসএমই ভাই, বিকাশ, মেডিমেট এর স্টল থাকছে।

প্রকল্প সহযোগিতায় রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আনিসুল হক স্টাডি সেন্টার, ইনোভেশন এন্ড অন্ট্রোপ্রেনিওরশিপ ডিপার্টমেন্ট এবং নাগরিক টিভি। হাটের অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো।

মিডিয়া পার্টনার হিসেবে থাকছে টেকভিশন২৪.কম, টেকশহর ডট কম, ঢাকা এফএম, স্বজন এবং নিজল ক্রিয়েটিভ।

এ প্রকল্পে সহযোগিতা করছে আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), এবং চাকরি খুঁজবো না চাকরি দেব প্লাটফর্ম।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি