সোমবার, জুলাই ২৭, ২০২৬
27.5 C
Dhaka

আইফোনে যোগ হচ্ছে নতুন ১০ ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: আইফোনে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করছে অ্যাপল। এবার নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করছে সংস্থাটি। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এগিয়ে থাকতে বড় পদক্ষেপ নিল অ্যাপল। বার্ষিক ডেভেলপার কনফারেন্স ডব্লিউডব্লিউডিসি ২০২৪-এ এই ফিচারগুলো প্রকাশ করেছে কোম্পানি।

ব্যবহারকারীদের নিজস্ব অ্যাপল ইন্টেলিজেন্স সিস্টেম সুবিধা দিতে চলেছে অ্যাপল। এদিন নতুন আইওএস ১৮ অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে কোম্পানি। এই সফটওয়্যারের অধীনেই নতুন ফিচার্সগুলো পাবেন ব্যবহারকারীরা। দেখে নিন কী কী ফিচার যুক্ত হচ্ছে আইফোনে-

এআই রাইটিং টুলস
অ্যান্ড্রয়েড ফোনে এরই মধ্যে এআই রাইটিং টুলসের সুবিধা চলে এসেছে। এবার সেই সুবিধা আনল অ্যাপল। আইফোন এবং অন্যান্য অ্যাপল ডিভাইসে এআই-এর মাধ্যমেই রাইটিং, প্রুফরিডিং, নোটস ইত্যাদি সাপোর্ট পাওয়া যাবে। লেখায় গ্রামার বা বাক্য গঠনে কোনো ভুল থাকলে, তা শুধরে দেবে এআই।

প্রায়োরিটি মেসেজ
মেইল বক্সে প্রচুর দরকারি মেসেজ থাকে। এবার থেকে সেগুলো হাইলাইট করা যাবে একদম উপরে। সেই মেইলগুলো নিজের মতো সাজিয়ে নিতে পারবেন। মেইলে অনেক বেশি টেক্সট থাকলে, তা নিজের মতো করে ছোট করতে পারবেন।

নোটিফিকেশন
একটানা নোটিফিকেশন আসলে অনেকেই বিরক্ত হন। আবার সেই নোটিফিকেশন আদতে কি নিয়ে তা ঠিক মতো বোঝা যায় না। এবার থেকে এআই সেই নোটিফিকেশন সাজিয়ে দেবে আপনার জন্য। পাশাপাশি তা যেন সঠিক সময়ে আপনার ফোনে ফুটে ওঠে তা নিশ্চিত করবে ফিচারটি।

অডিয়ো ট্রান্সক্রিপশন
এবার থেকে যা রেকর্ড করবেন সেই সব অডিও ট্রান্সলেট করা যাবে। রেকর্ডিং শুরু হলে ফোনে একটি নোটিফিকেশন চলে যাবে। কল শেষ হয়ে গেলে তার একটি সংক্ষিপ্ত ট্রান্সক্রিপশন তৈরি হয়ে যাবে ফোনে।

ইমেজ প্লেগ্রাউন্ড
অ্যানিমেশন, ইলাস্ট্রেশন এবং স্কেচ করার ক্ষেত্রে এবার এআইয়ের সাহায্য পাওয়া যাবে। যদিও এমন সুবিধা অনেকদিন আগে থেকে বিভিন্ন ব্রান্ডের ফোনে পাওয়া যাচ্ছে। এই ফিচার অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে ব্যবহারকারীকে আরও সাহায্য করবে।

জেনমোজি
আপনি কেমন ইমোজি চান, তা বর্ণনা করে নিজের জন্য আলাদা জেনমোজি তৈরি করতে পারবেন। সেই জেনমোজি বন্ধু ও পরিবারের সদস্যদের ছবি, মেসেজ ও স্টিকার হিসাবে পাঠানো যাবে।

অ্যাডভান্স ফটো সার্চ
গুগলের ম্যাজিক ইরেসারের মতো, এবার অ্যাপল ডিভাইসেও অ্যাডভান্স ফটো সার্চ ও ক্লিনআপ ফিচার্স পাওয়া যাবে। ছবি থেকে অপ্রয়োজনীয় বস্তু সরানো যাবে। এই সুবিধা বেশ কার্যকরী হতে পারে।

সিরি
এবার থেকে অ্যাপল ডিভাইসে অ্যাডভান্স সিরি পাওয়া যাবে। এটি আগের থেকে আরও উন্নত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আরও ভালো করে ইউজারের ভাষা এবং কনটেক্সট বুঝে পরিষেবা দেবে সিরি।

প্রাইভেট ক্লাউড
ব্যবহারকারীর সুরক্ষার কথা চিন্তা করে, এবার অ্যাপল ডিভাইসে প্রাইভেট ক্লাউড কমপিউট পরিষেবা পাওয়া যাবে।

চ্যাটজিপিটি
অ্যাপল ডিভাইসে আলাদা করে চ্যাটজিপিটি যোগ হতে চলেছে। এর জন্য ওপেনএআইয়ের সঙ্গে হাত মিলিয়েছে অ্যাপল।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি