সোমবার, জুলাই ২৭, ২০২৬
27.5 C
Dhaka

২৩২ নারী উদ্যোক্তাকে “স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান” প্রদান করেন প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করতে না পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী জাগরণ, ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে দেশের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য কাজ করেছেন। সরকার ও পরিবারের দিক থেকে আমরা যদি সহায়ক হিসেবে উৎসাহ এবং সহযোগিতার হাত বাড়াই তাহলে আমাদের দেশের নারীও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে তিনি জানান।

প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আওতায় স্টার্টআপদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উৎসাহ প্রদান এবং ব্যবসাকে ত্বরান্বিত করার লক্ষ্যে “স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী পলক বলেন, আজকে যে ২৩২ জন নারী উদ্যোক্তারা এই ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন এটা অনুদান নয়, প্রধানমন্ত্রীর ভালবাসা। তিনি বলেন এই অনুদান নিয়ে যারা আরও বড় পরিসরে ব্যবসায় করবে, ইনোভেটিভ সল্যুশন নিয়ে আসবে, তাদেরকে উদ্যোক্তা হিসেবে সফল করার জন্য আবেদনের প্রেক্ষিতে আইডিয়া প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অফেরতযোগ্য অনুদানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমাদের যেসকল স্টার্টআপগুলো ভালো করবে তাদের জন্য ৫০ লক্ষ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিঃ এর মাধ্যমে ইক্যুইটি ইনভেস্টমেন্ট গ্রহণ করার সুযোগ করে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করেছি। নতুন করে আরও ৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। তিনি বলেন আমরা আরেকটি নতুন মাস্টারক্লাস শুরু করতে যাচ্ছি যেখানে সারাদেশের নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, মেন্টরশীপ, ইন্টার্নশীপ, কো-ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

পরে, প্রতিমন্ত্রী স্মার্ট নারী উদ্যোক্তাদের চেক প্রদান করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি