মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
31.9 C
Dhaka

আইপিডিসি’র ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধ করা যাবে বিকাশে

এখন থেকে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করা যাবে বিকাশে। খুব শীঘ্রই মাসিক ডিপিএস সঞ্চয় স্কিমের কিস্তিও বিকাশের মাধ্যমে জমা দেয়ার সেবা চালু হবে।

সম্প্রতি এ লক্ষ্যে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সাথে দেশের শীর্ষস্থানীয় ঋণ বিতরণকারী সংস্থা আইপিডিসি ফিন্যান্স লিমিটেড এর চুক্তি স্বাক্ষরিত হয়।

বিকাশের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং আইপিডিসি’র চিফ ফিনান্সিয়াল অফিসার (ভারপ্রাপ্ত) ফাহমিদা খান চুক্তি বিনিময় করেন। এসময় বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় আইপিডিসির ‘রিটেল ফিন্যান্সিং’ ঋণ ও বই কেনার ঋণ ‘সুবোধ’ এর কিস্তি বিকাশের মাধ্যমেই পরিশোধ করতে পারবেন গ্রাহক।

দেশের যেকোন স্থান থেকে যেকোন সময় খুব সহজে, নিরাপদে বিকাশ দিয়ে ঋণের কিস্তি পরিশোধের সুযোগ, গ্রাহকের যথাযথ সময়ে কিস্তি পরিশোধ নিশ্চিত করবে। বিকাশের মাধ্যমে ঋণ পরিশোধে ১.৫ শতাংশ ‘কনভিনিয়েন্স ফি’ প্রযোজ্য হবে।

কিস্তি পরিশোধ করতে বিকাশ অ্যাপের ‘পে বিল’ অপশন থেকে ‘আইপিডিসি ফিন্যান্স লিমিটেড’ নির্বাচন করে সহজ কয়েকটি ক্লিকেই কিস্তির টাকা জমা দিতে পারবেন গ্রাহক। গ্রাহকের সুবিধার্থে *২৪৭# এর মাধ্যমেও ঋণ পরিশোধের সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে আরো জানানো হয়, খুব শীঘ্রই বিকাশের মাধ্যমে মাসিক ডিপিএস সঞ্চয় স্কিমের কিস্তি জমা দেয়ার সেবাও চালু করা হবে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি