বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
32 C
Dhaka

আইকনিক স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই’র মূল্য ১,০৯,৯৯৯ টাকা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক:  স্মার্টফোন ও প্রযুক্তিপ্রেমী মানুষের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের বাজারে গ্যালাক্সি এস২৩ -এর সর্বশেষ ফ্যান এডিশন (এফই) নিয়ে এলো স্যামসাং। সবচেয়ে ‘এপিক’ এই ফ্যান এডিশন ডিভাইস গ্যালাক্সি এস২৩ এফই -তে সর্বাধুনিক পারফরমেন্স সমৃদ্ধ এবং ডিভাইসটিতে রয়েছে নজরকাড়া ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা আর অডিও। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে ‘এপিক’ করতেই এ সকল ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে ডিভাইসটিতে।  

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই’র নতুন ফ্লোটিং ক্যামেরা আর প্রিমিয়াম ফিনিশে ব্যবহার করা হয়েছে আইকনিক ‘এস’ ডিজাইন, যা আইপি৬৮ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসটেন্সের মাধ্যমে সুরক্ষিত। ডিভাইসটিতে অত্যন্ত কার্যকর, শক্তিশালী ও টেকসইভাবে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ও প্যাকেজিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও, মনোমুগ্ধকর রঙে নিয়ে আসা হয়েছে গ্যালাক্সি এস২৩ এফই, যেন ব্যবহারকারী মিন্ট বা গ্রাফাইট থেকে নিজেদের স্টাইল অনুযায়ী ডিভাইস বেছে নেয়ার সুযোগ পান।

গ্যালাক্সি এস২৩ এফই ডিভাইসের প্রো-গ্রেড ক্যামেরার মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্তই প্রাণবন্ত হয়ে ধরা দিবে। এর ৫০ মেগাপিক্সেল হাই-রেজ্যুলুশন লেন্স ও ৩X অপটিক্যাল জুম ব্যবহারকারীদের প্রতিটি ছবিই নিখুঁত ও ঝকঝকে করে তুলবে।

একইসাথে, গ্যালাক্সি এস২৩ এফই-তে রয়েছে একটি এডিটিং স্টুডিও। এর মাধ্যমে এখন ব্যবহারকারীরা শাটার স্পিড, আইএসও ও অ্যাপারচার সহ আরও অনেক কিছু নিজেদের পছন্দ মতো ঠিক করে নেয়ার সুযোগ পাবেন। ব্যবহারকারীদের সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করতে ডিভাইসটিতে এআই-নির্ভর এডিটিং টুল ব্যবহার করা হয়েছে।

স্ট্রিমিং ও গেমিংয়ের ক্ষেত্রে বলা যায়, গ্যালাক্সি এস২৩ এফই’র শক্তিশালী প্রসেসর প্রতিটি কাজকে নিখুঁতভাবে কার্যকর রাখতে একটি ভেপার চেম্বারের সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ও পারফরমেন্সে ভারসাম্য বজায় রাখে। এর ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি সচেতনভাবে বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে সক্ষম। ফাইভজি উপযোগী এই ডিভাইসটিতে আরও রয়েছে এক্সিনোজ ২২০০, ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম ও গরিলা গ্লাস ৫ -এর সুরক্ষা।

এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “মানুষের লাইফস্টাইলের সাথে মানিয়ে যায় এমন সর্বাধুনিক এবং ‘এপিক’ ফিচার ও অভিজ্ঞতাসমৃদ্ধ ডিভাইস নিয়ে আসার ক্ষেত্রে আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গ্যালাক্সি এস২৩ এফই -তে এমন সব দুর্দান্ত ফিচার নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে বিভিন্ন কাজ করতে পারবেন এবং ডিভাইসটি তাদের সৃজনশীলতাও বহুগুণে বৃদ্ধি করবে। আমাদের নিয়ে আসা নতুন ডিভাইস গ্যালাক্সি এস২৩ এফই ও এর আইকনিক ফিচারগুলো দেশের ক্রেতারা পছন্দ করবেন বলে আশাবাদী আমরা।”

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই’র বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১,০৯,৯৯৯ টাকা। যারা প্রথমবারের মতো গ্যালাক্সির ফ্ল্যাগশিপ ফোনের অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য গ্যালাক্সি এস২৩ এফই ডিভাইসটি একদম যথার্থ হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি