রবিবার, নভেম্বর ২২, ২০২৬
28 C
Dhaka

অ্যাপ বানানো শেখাবে অ্যাপল এর হেডসেট

টেকভিশন২৪ ডেস্কঃ দীর্ঘদিন ধরেই ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) এবং এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে হেডসেট তৈরি করছে অ্যাপল। এরইমধ্যে হেডসেটের কার্যকারিতা পরখ করেছে প্রতিষ্ঠানটি।

এবার খবর রটেছে, হেডসেটটি পরে অগমেন্টেড রিয়েলিটি (এআর) অ্যাপ তৈরির বিভিন্ন কৌশলও শেখা যাবে। ফলে কারো সাহায্য ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য নতুন একটি সফটওয়্যার তৈরির কাজ করেছে অ্যাপল।

নাইনটুফাইভম্যাক জানিয়েছে, সহজে ব্যবহার উপযোগী হেডসেটটি কাজে লাগিয়ে যারা প্রোগ্রামিং ভাষা জানেন না, তারাও অ্যাপ তৈরির বিভিন্ন কৌশল শিখতে পারবেন। হেডসেট পরা অবস্থায় ব্যবহারকারীদের মৌখিক নির্দেশনা দেবে অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরি। ভুলও ধরিয়ে দেবে। ফলে ধীরে ধীরে নিজেদের পছন্দের অ্যাপ তৈরি করা যাবে। অ্যাপগুলো চাইলে অ্যাপ স্টোরে রাখা যাবে। ফলে অন্যরাও অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

যে কয়টি রিয়েলিটি নির্ভর প্রযুক্তি রয়েছে তার মধ্যে ভিআর-এআর হেডসেট অন্যতম। এই হেডসেট ব্যবহারের মাধ্যমে যে কেউ বাস্তব জগতের কোনো বস্তু ব্যবহার করে ভার্চুয়াল দুনিয়ায় রিঅ্যাকশন তৈরি করতে পারবে।

তথ্যানুযায়ী, চলতি বছরের মাঝামাঝিতে হেডসেট উন্মোচন করতে পারে আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। এর মূল্য ৩ হাজার মার্কিন ডলারের আশপাশে থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

সর্বশেষ

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি