সোমবার, মে ২৫, ২০২৬
32 C
Dhaka

আউডি বাংলাদেশ-ই প্রথম বাংলাদেশে ব্যাটারি বিদ্যুৎচালিত গাড়ী নিয়ে এসেছে

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার এখনই সময়। আর এরই মধ্যে, আউডি বাংলাদেশ-ই প্রথম বাংলাদেশে  ব্যাটারি বিদ্যুৎচালিত  গাড়ী নিয়ে এসেছে, এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বি আর টি এ) তে ইভি ক্যাটাগরির অধীনে এই গাড়ি নিবন্ধন করতে সক্ষম হয়েছে। আউডি বাংলাদেশ সম্পূর্ণরূপে এই অল-ইলেকট্রিক আউডি ই-ট্রন 50 SUV, গাড়িটি উদ্বোধন করতে যাচ্ছে ২১ জানুয়ারি ২০২৩-এ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশে নিযুক্ত মহামান্য জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, ফুয়াদ আবদুল্লাহ, চেয়ারম্যান, গোলাম সারওয়ার, পরিচালক, গোলাম মোস্তফা, পরিচালক, সাদ নুসরাত খান, ব্যবস্থাপনা পরিচালক, হাসিব উদ্দিন, পরিচালক এবং অউডি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা ফজলে সামাদ।

আউডি ই-ট্রন – আউডির মূল ডিএনএ থেকে তৈরীকৃত প্রথম SUV, যাতে রয়েছে সুপরিসর ইন্টেরিওর স্পেস যা প্রতিদিনের ব্যবহার, দীর্ঘ দূরত্বে ভ্রমণ এবং কোয়াট্রো ব্যবহারের মাধ্যমে গাড়ি চালনার এক অভূতপূর্ব অভিজ্ঞতা প্রদান করে। মাত্র ৭ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি. গতি সঞ্চারণের ক্ষমতার অধিকারী এই গাড়িটি এক চার্জে ৩০০ কিলোমিটার যেতে পারে কোন ধরণের দূষণ সৃষ্টি না করেই, যা এই  SUV কে শক্তিশালী, দক্ষ, স্পোর্টি ও প্রতিদিন ব্যবহার উপযোগী করে তোলে। এর দুইটি ইলেক্ট্রিক মোটর আছে যা ২৩০ কিলোওয়াট শক্তি সৃষ্টি করে এবং এর অল-হুইল ড্রাইভ এর মাধ্যমে যেকোন রাস্তায় অত্যন্ত সফলভাবে চলাচল করতে পারে। ই-ট্রনের চার্জিং এর জন্য ব্যপক ব্যবস্থা রয়েছে যা বাসায় বা রাস্তায় যে কোন পরিস্থিতিতে বিদ্যুৎ চালিত এই গাড়িটির চলাচল অত্যন্ত ঝামেলাহীন করে তোলে। আউডি ইট্রনের প্রাথমিক ফিচারগুলোর মধ্যে রয়েছে মেট্রিক্স এলইডি হেডলাইটস, এডাপটিভ এয়ার সাসপেনশান, ভার্চুয়াল ককপিট প্লাস, ২০’ আউডি এলয় হুইলস, প্রাইভেসি গ্লাস, প্যানারমিক গ্লাস সানরুফ, ৪ জোন ক্লাইমেট চেঞ্জ কনট্রোল এসি, লেদার সিটস, ৩৬০ ডিগ্রী সারাউন্ড ভিউ ক্যামেরাসহ আরো অনেক কিছু।

ভবিষ্যতের জন্য আউডি’র অত্যন্ত স্পষ্ট পরিকল্পনা হচ্ছে – ২০৫০ এর মধ্যে কার্বন নিউট্রালিটি অর্জনের জন্য ব্যাপকহারে কার্বন নিঃসরণ কমানো। এর জন্যই আউডির যানবাহনের মধ্যে প্রযুক্তিগত অনেক পরিবর্তন আনা হয়েছে এবং যাকে কাজে লাগিয়ে যানবাহন তৈরীও করা হচ্ছে। আউডি ই-ট্রন বেলজিয়ামের ব্রাসেলস-এ তৈরী করা হয়। ২০১৮ সাল থেকেই বেলজিয়ামের কারখানায় কার্বন-নিউট্রাল উৎপাদন প্রক্রিয়া প্রয়োগ করা হচ্ছে যা পরিবেশের জন্য আউডির কৌশলগত প্রকল্প মিশন জিরো-তে নেতৃত্ব প্রদান করছে। তেজগাঁও-এ অবস্থিত আউডি বাংলাদেশ শোরুম – প্রোগ্রেস মটরস ইম্পোর্টস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে আউডি ই-ট্রন পাওয়া যাবে।

২০২৫ সালের মধ্যে, সকল আউডি গাড়ির উৎপাদন কেন্দ্র কার্বন-নিউট্রাল হতে যাচ্ছে। আউডি ই-ট্রন উদ্বোধন করার মাধ্যমে, আমরা আগামিতে আরও প্রগতিশীল, টেকসই স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছি। আমরা আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি।

আউডি ই-ট্রন পাওয়া যাবে, বাংলাদেশে আউডি ব্র্যান্ডের অনুমোদিত প্রতিনিধি, প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড (পিএমআইএল) এর কাছে। গাড়িটি তেজগাঁওয়ে আউডি ঢাকার শোরুমে ১.৫৯ কোটি টাকায় বিক্রি করা হচ্ছে। পিএমআইএল তাদের সম্পূর্ণ কার্যকরী ও অত্যাধুনিক সার্ভিস সেন্টারে আউডি অনুমোদিত সার্ভিস উপদেষ্টা এবং হাই ভোল্টেজ মাস্টার টেকনিশিয়ানদের তত্ত্বাবধায়নে দ্রুত চার্জিং হাবের মাধ্যমে সম্পূর্ণ বিক্রয়োত্তর সহায়তা প্রদান করবে। আউডি ই-ট্রনে ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি সহ ২ বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি থাকছে এবং সেই সাথে ওয়ারেন্টি ৫ বছর পর্যন্ত বর্ধিত করিয়ে নেয়ার সুব্যবস্থাও রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি