রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বাধা দিয়েছে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল কর্মীদের সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপ স্ল্যাক ব্যবহারে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লেবার রিলেশন বোর্ড (এনএলআরবি) এ অভিযোগ করে। খবর রয়টার্স ও বণিকবার্তা।

এনএলআরবি বলছে, ভালো কর্মপরিবেশের জন্য আওয়াজ তোলার অধিকারে হস্তক্ষেপ করছে অ্যাপল। তাই কোম্পানিটি তার কর্মীদের সোশ্যাল মিডিয়াসহ স্ল্যাক অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। স্ল্যাক মেসেজিং প্লাটফর্মটি কর্মক্ষেত্রে দলীয় যোগাযোগ ও সহযোগিতায় বেশি ব্যবহার হয়।

গত সপ্তাহে এনএলআরবি অ্যাপলকে দোষারোপ করে বলে, টেক জায়ান্টটি স্ল্যাক ব্যবহার সম্পর্কে অবৈধ নিয়ম তৈরি করেছে। এতে বলা হয়েছে, স্ল্যাকে অ্যাপলের কাজের পরিবর্তন নিয়ে আলোচনা করার জন্য অ্যাপল একজন কর্মীকে বেআইনিভাবে বরখাস্ত করেছে। এছাড়া একজন কর্মীকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট মুছে ফেলতে বাধ্য করেছে এবং কোম্পানিটি তার কর্মীদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। এটি চলতি মাসে এনএলআরবির পক্ষ থেকে অ্যাপলের বিরুদ্ধে তোলা দ্বিতীয় অভিযোগ। গত সপ্তাহেও সংস্থাটি অ্যাপলকে অভিযুক্ত করেছে।

এসব অভিযোগের পরিপেক্ষিতে অ্যাপল এক বিবৃতিতে বলেছে, তারা একটি ভালো ও সহানুভূতিশীল কর্মপরিবেশ তৈরি করতে চায় এবং কর্মীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেয়। কোম্পানিটি এসব অভিযোগের বিরুদ্ধে দৃঢ়ভাবে অমত প্রকাশ করেছে এবং পরবর্তী শুনানিতে প্রকৃত ঘটনাটি তুলে ধরার পরিকল্পনা করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি